Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:২৪, ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:২৪, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রমের জন্য সহজলভ্য অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:২৪, ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:২৪, ১৫ নভেম্বর ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার প্রেস ব্রিফিংয়ে অংশ নেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তুরস্ক তার সক্ষমতার পরিধির মধ্যে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

আজ রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ এ বিশ্বনেতাদের সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকটিকে অত্যন্ত আন্তরিক ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা একটি শক্তিশালী ও আরও পূর্ণাঙ্গ অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

হুমায়ুন কবির বলেন, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশেষ আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

বৈঠকটির গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজক হিসেবে অত্যন্ত ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান সফররত সকল সরকার প্রধানদের মধ্যে সীমিত সংখ্যক নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

হুমায়ুন কবির বলেন, ‘প্রথম দিনেই যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠকটি ছিল অন্যতম।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও এর নেতৃত্বের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের গুরুত্বারোপের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

হুমায়ুন কবির বলেন, দুই নেতা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় যে উদ্বেগ বাড়ছে, তা বিবেচনায় নিয়ে উভয় পক্ষই কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেছে।

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা এবং মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নের প্রসঙ্গে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘খুবই ইতিবাচক আলোচনা হয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন: ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার একজন প্রিয় ভাই ও এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তুরস্ক তার সক্ষমতার পরিধির মধ্যে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের জন্য আমার এবং তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব। শুধু কোথায় এবং কী করা প্রয়োজন আপনাকে তা আমাকে জানাতে হবে।’

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়।

এই বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ এবং মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী। ইনশাআল্লাহ, এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
১৩ নভেম্বর ২০২৬
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রমের জন্য সহজলভ্য অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের
১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
  2. টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
  3. নদী ভরাট করে খেলার মাঠ করতে চান এমপি, ডিসির গণবিজ্ঞপ্তি
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x