Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২০:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১০, ২৭ অক্টোবর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২০:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১০, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
নওগাঁয় বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
পরিবারসহ শিক্ষক গণপতি হত্যায় দুজনের বিরুদ্ধে চার্জশিট
আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ীর ছেলেকে চাকরি দিলেন এমপি

পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২০:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১০, ২৭ অক্টোবর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২০:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১০, ২৭ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ইমরানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে অভিযুক্ত আবুল কালামের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ইমরান (৩৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিনটি ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা বলেন, মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে মো. ইমরান (৩৮) গতকাল সোমবার সন্ধ্যায় প্যারাভাঙ্গা গ্রামের আবুল কালামের ছুরিকাঘাতে নিহত হন। আবুল কালামের কাছে ইমরানের দুই হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তিনি।

এরপর আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমরান হত্যার প্রতিবাদে আজ সকাল ১১টার দিকে শহরের বিশ্বরোডের নতুন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী ও তার স্বজনরা। তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।

মানববন্ধন শেষে দুপুরের দিকে প্যারাভাঙ্গা গ্রামে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি ঘর পুড়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া বলেন, হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি। আজ সকালে নিহত ইমরানের পক্ষের লোকজন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে বাড়ি ফিরে যায়। এর ঘণ্টাখানেক পর অভিযুক্ত আবুল কালামের বাড়িতে অগ্নিসংযোগের খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আগুন হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: আগুন

২৬ নভেম্বর ২০২৬
নওগাঁয় বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
১৯ নভেম্বর ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন
১১ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের পাশে ড্যাব নেতৃবৃন্দ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
  2. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিরাজগঞ্জের যেসব এলাকায়
  3. ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
  4. ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
  5. ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
  6. নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x