Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
নওগাঁয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর
যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
‘কৃষকের প্রয়োজন অনুযায়ী সার বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে’
৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছবেদুল ইসলাম গ্রেপ্তার
ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪

আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ীর ছেলেকে চাকরি দিলেন এমপি

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪০, ২৬ নভেম্বর ২০২৬
ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। ছবি : এনটিভি অনলাইন

এক রাতের আগুনে বসতঘরসহ সংসারের সব সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নওগাঁর বদলগাছীর গুড় ব্যবসায়ী নুরুল ইসলামের পরিবার। আগুনে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি, আসবাবপত্র, জামাকাপড়, মোটরসাইকেল, চাল-ডালসহ সবকিছু। এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের ছেলেকে নিজের পরিদর্শন কক্ষের অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল ইসলামের বাড়ি পরিদর্শনে যান সংসদ সদস্য ফজলে হুদা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। একপর্যায়ে পরিবারের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে (৩৫) নিজের পরিদর্শন কক্ষের অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নুরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার পরিবারের আসবাবপত্র থেকে শুরু করে খাবারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

নুরুল ইসলাম বলেন, ব্যবসা করে যা আয় করেছিলেন, আগুনে পুড়ে তা ছাই হয়ে গেছে। ছেলের চাকরির ব্যবস্থা হওয়ায় আবার নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংসদ সদস্য ফজলে হুদা বলেন, উপজেলা প্রশাসন থেকে টিন, শুকনো খাবার ও কম্বল এবং নগদ ৯ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলায় তার পরিদর্শন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মিজানুর রহমানকে অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করা হচ্ছে।

এক রাতের আগুনে নুরুল ইসলামের পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিয়েছে। তবে সংসারের সব সম্বল হারানোর এই কঠিন সময়ে ছেলের কর্মসংস্থানের ঘোষণা পরিবারটির মনে নতুন করে আশার আলো দেখিয়েছে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ আগুন চাকরি এমপি

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২৫ নভেম্বর ২০২৬
নওগাঁয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর
২৫ নভেম্বর ২০২৬
‘কৃষকের প্রয়োজন অনুযায়ী সার বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে’
২০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x