Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০১:১০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ২৭ অক্টোবর ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০১:১০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
রাজধানী থেকে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০
মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী
হেফাজতে ইসলামের প্রতিবাদে বন্ধ তাহেরীর মাহফিল
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, চাঁদপুরে দুই ড্রেজারসহ গ্রেপ্তার ৫
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

গ্যাস ফিল্ডে নৈশপ্রহরীদের বেঁধে রেখে ডাকাতি, মালামালসহ গ্রেপ্তার ৫

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০১:১০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ২৭ অক্টোবর ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০১:১০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ২৭ অক্টোবর ২০২৬
দেবিদ্বারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি। ছবি : এনটিভি

কুমিল্লার দেবিদ্বারে চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে সশস্ত্র হানা দিয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে মারধর করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের জি করোলা প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের পলাতক বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নুরুন্নবী (৪৭), মহিউদ্দিন (৪০), মো. জসীম (৪১), রুবেল মজুমদার (৩২) এবং সাজ্জাদ হোসেন (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৯-১০ জনের একদল সশস্ত্র ডাকাত দেবিদ্বারের চরবাকর গোমতী গ্যাস ফিল্ডের প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় রাত্রীকালীন পাহারায় থাকা নাইট গার্ডদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। পরে তাদের হাত-পা এবং পরনের শার্ট দিয়ে মুখ ও চোখ বেঁধে গেটের গার্ড রুমে ফেলে রাখা হয়।

ডাকাত দল গ্যাস ফিল্ডের ভেতর থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার (হাফ ড্রাম), একটি পানির পাম্পসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় বাধা দিতে গেলে নাইট গার্ড মো. মোহর আলীসহ (৬০) কয়েকজন প্রলীকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মোহর আলীকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। লুটকৃত মালামাল একটি ট্রাকে তুলে পালিয়ে যায় ডাকাত দল।

এ ঘটনায় বাঙ্গুরা গ্যাস ফিল্ডের (তালু বাংলাদেশ) পাবলিক রিলেশন অফিসার মো. এনায়েত ই মওলা খান বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বাঁধন চন্দ্র দাস জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিশেষ করে প্রধান আসামি মো. নুরুন্নবীর দেওয়া তথ্যের ভিত্তিতেই অপরাধে ব্যবহৃত একটি সিলভার রঙের জি করোলা প্রাইভেটকার (রেজি: নম্বর: ১১-৭৪৭৩) জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্যাস ফিল্ডে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির মামলা রুজুর পর পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সহায়তায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ডাকাতি গাড়ি জব্দ কুমিল্লা দেবিদ্বার

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

২৬ নভেম্বর ২০২৬
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার
২৫ নভেম্বর ২০২৬
খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৩
২৫ নভেম্বর ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে দুই শিশুকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
  2. ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিজিবির
  3. প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
  4. উদ্বোধনের আগেই ভাইরাল চট্টগ্রামের ‘ফকিরখীল সড়ক’
  5. ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি
  6. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x