Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১০:৩৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫০, ২৫ অক্টোবর ২০২৬
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১০:৩৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫০, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান, অরক্ষিত কোটি নারী
নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে কমবে ঢাকার তাপমাত্রা
দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়েও ভালো অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

দীঘিনালা-সাজেক সড়কে চতুর্থ দিনের অবরোধ, নিরাপত্তা জোরদার

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১০:৩৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫০, ২৫ অক্টোবর ২০২৬
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১০:৩৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫০, ২৫ অক্টোবর ২০২৬
অবরোধকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ রোববার (২৫ অক্টোবর) দীঘিনালা-সাজেক সড়কে চতুর্থ দিনের দিনের মতো অবরোধ চলছে। অবরোধের কারণে সাজেক পর্যটন কেন্দ্রে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পুরো পর্যটন এলাকায় সুনসান নিরবতা বিরাজ করছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

অবরোধের কারণে কোনো যানবাহন চলাচল করছে না। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও বিজিবির সদস্যরা।

এদিকে গতকাল শনিরার রাতে অবরোধের পক্ষে এবং ৫ দফা দাবির সমর্থনে সাজেকে মশাল মিছিল করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। সন্ধ্যায় সাজেকের ১০ নম্বর ও বঙ্গলতুলি ইউনিয়নে পৃথক পৃথকভাবে মশাল মিছিলটি বের করা হয়।

এদিকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে সমন্বয় সভা করা হয়েছে।

গতকাল খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রাত সাড়ে ৮টায় সেনা রিজিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ দলের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সাজেক অবরোধ  বাংলাদেশ অন্যান্য সাজেক ভ্যালি

সংশ্লিষ্ট সংবাদ: সাজেক

৩১ অক্টোবর ২০২৬
আধিপত্য বিস্তারে সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি
২৬ অক্টোবর ২০২৬
সাজেক সংকট সমাধানে দফায় দফায় বৈঠক : পাঁচ দাবির ৪টিতে সমঝোতা
২৩ অক্টোবর ২০২৬
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x