দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়েও ভালো অবস্থানে বাংলাদেশ
বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। এই হার ভারতের হার ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ।
ইউএনডিপির ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স বলছে, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের হারে প্রতিবেশীদের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৮ জন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। ভারতে ১৬ আর বাংলাদেশে এই সংখ্যা প্রায় ১৫ জন। আর ৬৪ দশমিক ৯ শতাংশ দারিদ্র নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান।
প্রতিবেদনে বিশ্বজুড়ে দারিদ্র্য পরিস্থিতির উদ্বেগজনক অবনতির কথাও উঠে এসেছে। এতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে ১২০ কোটি মানুষ দারিদ্র্যসীমায় বাস করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক