Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৪, ২০ অক্টোবর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৪, ২০ অক্টোবর ২০২৬
আরও খবর
৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছবেদুল ইসলাম গ্রেপ্তার
উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন
মান্দায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
রাতে মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৪, ২০ অক্টোবর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৪, ২০ অক্টোবর ২০২৬
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের নতুন বস্ত্র দিল বিএনপি। ছবি : এনটিভি

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিনে নওগাঁয় অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁ সদর উপজেলার এক হাজার ২০০ নারী-পুরুষের হাতে এসব নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজা মণ্ডপ ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পোশাক বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

এ সময় শ্রী শ্রী বুড়াকালী মাতা মণ্ডপের সভাপতি ও নওগাঁ ধান্য-চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন বস্ত্র বিতরণ শেষে এমপি জাহিদুল ইসলাম ধলু শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজা মণ্ডপ এবং পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপ দুটি সরজমিনে পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসব উদযাপন সংক্রান্ত বিষয়ে তাঁদের নানা কথা ও সমস্যার কথা শোনেন।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের সর্বজনীন আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।

নওগাঁ শারদীয় দুর্গোৎসব মহা অষ্টমী বস্ত্র বিতরণ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
১৭ নভেম্বর ২০২৬
বিনামূল্যে চক্ষু সেবা পেলেন নওগাঁর পাঁচ শতাধিক মানুষ
১৭ নভেম্বর ২০২৬
নওগাঁয় চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলার নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  2. রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
  3. গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
  4. আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  5. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
  6. টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x