Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৭, ১২ অক্টোবর ২০২৬
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৭, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
সাবেক এমপি বদির দুই ভাই-ছেলেসহ আটক ৪
মুঠোফোন ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪
সেন্টমার্টিনে বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ অবৈধ ট্রলিং বোট আটক
যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
অনলাইন জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার

অটোরিকশা ছিনতাইকালে চালককে হত্যা, আটক ২

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৭, ১২ অক্টোবর ২০২৬
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৭, ১২ অক্টোবর ২০২৬
পুলিশের হাতে আটক ফয়সাল ও জামাল মিয়া। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় রাজন (২৫) নামের এক চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল (২৪) ও জামাল মিয়া (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইকারীদের ধাওয়া করার সময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী বাগবাড়ি ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজন রূপসী প্রধানবাড়ি এলাকার বাসিন্দা। 

আটকরা হলেন- রূপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল (২৪) ও নোয়াখালীর করিমপুর এলাকার বাসিন্দা জামাল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুই ছিনতাইকারী রাজনকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ ছিনতাই হওয়া অটোরিকশিসহ দুই ছিনতাইকারীকে থামানোর চেষ্টা করলে তারা পুলিশের টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে এক পুলিশ সদস্য সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে ধাওয়া করে তারাবো বিশ্বরোডসংলগ্ন ময়লার স্তূপের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামাল মিয়াকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

গুরুতর আহত অবস্থায় রাজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পরিবার বা পুলিশের পক্ষ থেকে ছিনতাই ও হত্যার অভিযোগে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আসামিদের আদালতে পাঠানো হবে।

হত্যা অটোরিকশা ছিনতাই আটক নারায়ণগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

১২ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে যুবককে হত্যা
০৯ নভেম্বর ২০২৬
চালককে হত্যার পর অটোরকিশা ছিনতাই, ৩ জনের যাবজ্জীবন
০৫ নভেম্বর ২০২৬
তাহসিফ সাউরি হত্যাকাণ্ডে দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে আবেদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল
  2. কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
  3. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
  4. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x