ভারতের জনসভার ভিডিওকে ছাত্রলীগ নেতার বাবার জানাজার বলে অপপ্রচার : ফ্যাক্টওয়াচ
ভারতের ভূপালের একটি জনসভার ভিডিওকে ছাত্রলীগ নেতার বাবার জানাজার বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ভারতের ভূপালের একটি জনসভার ভিডিওকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের পিতার জানাজায় মানুষের ঢল বলে অপপ্রচার শনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এটি গত ১৫ সেপ্টেম্বর ভারতের ভূপালে আসাদউদ্দিন ওয়াইসির জনসভার একটি ভিডিও। ভিডিওটি ছাত্রলীগ নেতার বাবার জানাজার নয়।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)