Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৭:৫০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ অক্টোবর ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৭:৫০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩
সন্ত্রাসবিরোধী আইনে অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার
পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকা চুক্তিতে কিশোর ওমরকে হত্যা
রাজধানী থেকে ভেজাল ওষুধ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

‘আমাকে বাঁচাও, মেরে ফেলবে’—স্ত্রীর ফোনে স্বামীর শেষ আকুতি, আসামি গ্রেপ্তার

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৭:৫০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ অক্টোবর ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৭:৫০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচরের কাঠ ব্যবসায়ী হানিফ মিয়াকে হত্যার প্রধান আসামি জাকির হোসেন গ্রেপ্তার। ছবি : এনটিভি

‘আমাকে বাঁচাও, জাকির হোসেনসহ তারা আমাকে মেরে ফেলবে’—মৃত্যুর ঠিক আগমুহূর্তে ফোনে স্ত্রীকে আকুল স্বরে এই শেষ আকুতি জানিয়েছিলেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের কাঠ ব্যবসায়ী হানিফ মিয়া। এরপরই উদ্ধার করা হয় তার নিভে যাওয়া ক্ষতবিক্ষত মরদেহ। চাঞ্চল্যকর এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান আসামি জাকির হোসেন ও তার ছেলে সজীবকে ১৪৫ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি এলাকা থেকে গোপন অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কুলিয়ারচর থানা পুলিশ যৌথভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় জাকিরের অবস্থান সুনির্দিষ্ট করে দেবিদ্বার থানা পুলিশের সহযোগিতায় তাদের জালে তোলে।

তদন্ত সূত্রে জানা গেছে, পুলিশি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ সময় ধরে জাকির হোসেন দেবিদ্বারের একটি স্থানীয় বাজারে আত্মগোপনে থেকে ফেরি করে কলার ব্যবসা চালিয়ে আসছিলেন।

মামলার বিবরণী অনুযায়ী, গত ১৩ মে বুধবার দিবাগত রাতে কাঠ ব্যবসায়ী হানিফ মিয়াকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রাত আনুমানিক ১২টার দিকে তিনি স্ত্রী আয়েশা বেগমের মোবাইলে কল করে জাকির হোসেনের দলবল তাকে পিটিয়ে মেরে ফেলছে বলে চিৎকার করে বাঁচার আকুতি জানান। স্বজনেরা দ্রুত অভিযুক্ত লসকর মিয়ার বাড়ির দিকে ছুটে গেলেও গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে ওই বাড়ির ১৫০ ফুট দূরের একটি নির্জন ধানের জমি থেকে হানিফের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হানিফ মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার কুলিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করার পর থেকেই প্রধান আসামি জাকির ও তার ছেলে সজীব আত্মগোপনে চলে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অর্পণ বিশ্বাস জানান, আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কিশোরগঞ্জ দেবিদ্বার হত্যা পিবিআই গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: কিশোরগঞ্জ

০২ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
২২ সেপ্টেম্বর ২০২৬
আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না : এমপি ফজলুর রহমান
১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ আসামির পলায়ন, দায়িত্ব অবহেলায় ওসি ক্লোজড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী
  2. বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি স্বাক্ষর
  3. যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  4. নবজাতকের মৃত্যু : ফেসবুক পোস্টে সাংবাদিকদের ওপর ক্ষোভ চিকিৎসকের
  5. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x