Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৩৫৮
পদ্মার জলের ঘ্রাণ আর তাজা ইলিশের গন্ধে চাঁদপুর ঘুরে আসুন
চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ ভাড়া বাড়ল, কমছে যাত্রী
ডেঙ্গু উপসর্গে হাসপাতালে ভর্তি, দুই ঘণ্টার মধ্যে যুবকের মৃত্যু
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র রাতুল বান্দরবানের পাহাড় থেকে উদ্ধার

গুদামে নামিদামি ব্র্যান্ডের নকল খাদ্যপণ্য রাখায় মালিককে কারাদণ্ড

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর শহরের ওয়ারলেস মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিপরীত পাশে একটি গুদামে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান। ছবি : এনটিভি

চাঁদপুর শহরে একটি গুদামে অভিযান চালিয়ে শিশু খাদ্যসহ শতাধিক নকল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। নামিদামি ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারজাত করার অভিযোগে গুদামের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়ারলেস মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিপরীত পাশে একটি দোকানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘আল মদিনা ফুড প্রোডাক্ট’ নামে অনুমোদন ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের গুদামে শিশু খাদ্যসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল খাদ্যপণ্য পাওয়া যায়।

অভিযানে বিপুল নকল খাদ্যপণ্য দেখে বিস্ময় প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয়। তিনি বলেন, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা ভোক্তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু খাদ্য নকল করে বাজারজাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।

পরে নকল খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা লুৎফুর রহমানসহ পুলিশের একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।

কারাদণ্ড নকল খাদ্যপণ্য চাঁদপুর

সংশ্লিষ্ট সংবাদ: কারাদণ্ড

২২ সেপ্টেম্বর ২০২৬
জহির হত্যা, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
১৪ সেপ্টেম্বর ২০২৬
দুই বোনকে ভারতে পাচার, আসামির ১০ বছরের কারাদণ্ড
৩১ আগস্ট ২০২৬
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : গ্রেপ্তার ৩ জন কারাগারে
  2. বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
  4. স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন সালমান মুক্তাদির
  5. সিটি ব্যাংকের সাবেক পরিচালক ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x