Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১২:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১২:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
আকস্মিক পাসপোর্ট অফিস পরিদর্শনে সংসদ সদস্য, ৩ দালাল আটক
ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার
ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪৩
নৌ-পুলিশের অভিযানে ১০ মণ ইলিশ জব্দ, ২১ জেলে আটক

ডেঙ্গু উপসর্গে হাসপাতালে ভর্তি, দুই ঘণ্টার মধ্যে যুবকের মৃত্যু

শরীফুল ইসলাম, চাঁদপুর
১২:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১২:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
নিহত মো. সিয়াম। ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার দুই ঘণ্টার মধ্যেই মো. সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে।

স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে তিনি হাসপাতালে না গিয়ে বাড়িতেই ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তার বাবা আব্দুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ পাওয়া যায়। এ সময় সিয়ামের নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। এ জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়। তবে ঢাকায় নেওয়ার আগেই তার অবস্থার আরও অবনতি হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মোবারক হোসেন মামুন বলেন, সিয়ামকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গুর উপসর্গ পাওয়া যায়। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

মো. মোবারক হোসেন আরও বলেন, কারও জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

সিয়ামের স্বজন হাবিবুর রহমান বলেন, সিয়াম তার ভাতিজা। কয়েকদিন ধরে অসুস্থ থাকলেও বিষয়টি কাউকে জানায়নি। প্রায় এক সপ্তাহ ধরে বাড়িতে বিছানায় ছিল। হাসপাতালে গিয়ে তার নিথর দেহ দেখে বিষয়টি মেনে নিতে পারছেন না।

মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম খান বলেন, সিয়াম গ্রামের একজন ভালো ফুটবলার ছিলেন। তার অকালমৃত্যুতে এলাকার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিয়ামের বাবা আব্দুস সোবাহান বলেন, আমার ছেলের গত এক সপ্তাহ ধরে জ্বর। আমি ছেলেকে বলছি, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নাও। কিন্তু সে আমার কথা শোনেনি। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতালে আনার পর ওর নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। ডাক্তার চিকিৎসা করেছেন। পরে ঢাকা হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত করেছিলাম। কিন্তু যাওয়ার আগেই আমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে।

ডেঙ্গু মৃত্যু চাঁদপুর যুবক

সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু

১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার
১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪৩
১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩২১, নতুন আক্রান্ত ১৯২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি জনবল নিয়োগের ঘোষণা
  2. ডিসেম্বরে পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়ক খুলে দেওয়া হবে : সেতুমন্ত্রী
  3. রূপগঞ্জ উপজেলার কোনো ভূমি অফিসে ওমেদার থাকবে না : ডিসি
  4. ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক
  5. বেতন বৃদ্ধি ও বকেয়ার দাবিতে উত্তরা ও গাজীপুরে শ্রমিক আন্দোলন
  6. দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x