Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
২০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫
গাইবান্ধায় জুয়ার অভিযোগে ডিবির অভিযানে আটক ৮
টেকনাফে রাইফেল-বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : গ্রেপ্তার ৩ জন কারাগারে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

আদালত প্রতিবেদক
২০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
২০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ফাইল ছবি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন আটক ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পল্টন মডেল থানা পুলিশ এবং স্থানীয় উপস্থিত লোকজনদের সহযোগিতায় শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনাস্থলে আসার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারে নাই। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এজন্য তাদের আপাতত ফৌজদারি কার্যবিধি ব আইনের ৫৪ ধারা মোতাবেক আটক করে সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

এসময় আসামিদের পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী), তাছলিমা জাহান পপি জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। তবে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।

জানা যায়, ঢাকার গুলিস্তানে জাসদ প্রধান কার্যালয়ে শনিবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেয় পুলিশ। অভিযান শেষে সন্ধ্যায় পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না, তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে।’

শনিবার দুপুর ৩টায় দলটির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। এরপর একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে হাতকড়া পরিয়ে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আটক জাসদ কার্যালয় কারাগার

সংশ্লিষ্ট সংবাদ: আটক

৬ ঘন্টা আগে
গাইবান্ধায় জুয়ার অভিযোগে ডিবির অভিযানে আটক ৮
২৭ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পুলিশের ওপর হামলা, অস্ত্রসহ ইউপি সদস্য আটক
২৭ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : গ্রেপ্তার ৩ জন কারাগারে
  2. বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
  4. স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন সালমান মুক্তাদির
  5. সিটি ব্যাংকের সাবেক পরিচালক ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x