Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৩:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৩:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় ঘোষণার দিন ধার্য হবে আজ
শতশত ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা ফিরবে না : রাশেদ খাঁন
বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ
পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আদালত প্রতিবেদক
১৩:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৩:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ। সম্প্রতি ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ি থানার পৃথক দুই তদন্ত কর্মকর্তা এই অভিযোগপত্র দাখিল করেন।

আদালতসূত্রে জানা গেছে, প্রথম মামলা হলো নাদিম হত্যাচেষ্টা মামলা। এই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল। এ মামলায় ৬৬ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। গত ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়। আগামী ১৯ সেপ্টেম্বর মামলা শুনানির জন্য রয়েছে।

অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকার সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে একটি গুলি নাদিমের বাম হাঁটুতে লাগে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

আরেক মামলা

বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান। গত ১৩ আগস্ট তিনি ঢাকার সিএমএম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ৩৯ জনকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদা।

অব্যাহতি সুপারিশপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, ৭০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতিকুর রহমান, ৬৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অর্থ দাস, রবিন খান ওরফে মেকআপ রবিন, মনির আহমেদ ও লুৎফুর রহমান।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর দনিয়া ও লাকি কমিউনিটি সেন্টার এলাকায় গুলিবিদ্ধ হন বাবুল মৃধা। গুলিবিদ্ধ হওয়ার ৫২ দিন পর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে মারা যান বাবুল মৃধা। এ ঘটনায় তার স্ত্রী সীমা বেগম ২০২৪ সালের ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

শেখ হাসিনা হত্যা মামলা আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের কামরুল ইসলাম

সংশ্লিষ্ট সংবাদ: শেখ হাসিনা

০৯ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কবিতা উৎসর্গ করা মনিরুল ইসলাম এখনও প্রভাবশালী
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনও কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
০৬ সেপ্টেম্বর ২০২৬
রিয়াজুল হত্যা : শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x