Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
২১:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
২১:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
শিশুদের ফুটবল খেলা কেন্দ্র করে জামাইয়ের লাঠির আঘাতে মামাশ্বশুর নিহত
মশারি টাঙিয়ে ঘুমিয়েও রক্ষা হলো না, বিষধর সাপের ছোবলে যুবকের মৃত্যু
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ আহত ২০
মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবককে যে শাস্তি দিলো গ্রামবাসী
মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
প্রসূতির মৃত্যুতে ক্লিনিক সিলগালা

নবজাতককে সার্বিক সহযোগিতার আশ্বাস ইউএনওর

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
২১:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
২১:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর পর তার বাবার বাড়িতে গিয়ে নবজাতককে কোলে তুলে নেন। ছবি : এনটিভি

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক সিলগালা ও জরিমানা করার পর নবজাতকেরর পাশে এসে দাঁড়িয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

দাপ্তরিক ব্যস্ততা দূরে ঠেলে ছুটে যান উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামে শিশুটির নানার বাড়িতে। পৌঁছেই তিনি এক দিনের নবজাতকটিকে পরম যত্নে নিজের কোলে তুলে নেন। এ সময় তিনি শিশুটির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ১০ হাজার টাকা তার নানির হাতে তুলে দেন। পাশাপাশি শিশুটির চিকিৎসাসংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে প্রসূতি শিল্পী খাতুনের (৩৫) মৃত্যুর ঘটনায় নিউ গরিব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে দেন। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আমানুল্লাহ আল মামুন এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা প্রশাসন জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্লিনিকটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে ওই ক্লিনিকে সন্তান প্রসবের জন্য ভর্তি হয়ে শিল্পী খাতুনের মৃত্যু হয়। তিনি উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী। পরিবারের অভিযোগ, চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বাথরুমে গিয়ে শিল্পী খাতুনের প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলেও তিনি মারা যান। অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকটিকে জীবিত বের করা হয়।

ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্লিনিকটিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং সিলগালা করা হয়েছে। একই সঙ্গে নবজাতক শিশুটির খোঁজখবর নেওয়া হয়েছে। শিশুটির প্রয়োজনীয় জিনিসপত্র ও ১০ হাজার টাকা তার নানির হাতে দেওয়া হয়েছে। চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করা হবে।

সিলগালা ঝিনাইদহ প্রসূতির মৃত্যু ভুল চিকিৎসা ক্লিনিক

সংশ্লিষ্ট সংবাদ: সিলগালা

১৮ আগস্ট ২০২৬
গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা
১২ এপ্রিল ২০২৬
২১ দিনের ট্রেনিংয়ে ‘চিকিৎসক’, এক বছরের কারাদণ্ড
২৩ মার্চ ২০২৬
ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
  2. ‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
  3. মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
  4. জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু
  5. জাতিসংঘের অধিবেশন শুরু ও সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ
  6. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় থানায় অভিযোগ দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x