ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলী আকবর মন্ডল (৬৭) নামে একজন কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে ছিলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পৌনে একটায় মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত বন্দির মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। আলী আকবর মন্ডলের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। তার বাবা মৃত হাফিজ মন্ডল।

নিজস্ব প্রতিবেদক