Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইউএনওর সহায়তায় স্কুলে ফিরল ভাইরাল শিশু তুবা
চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় আহত যুবকের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮
হামের উপসর্গে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১২১৪
ছিনতাইকারীর ধাক্কায় ট্রেন থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

পুরুষ হওয়ার ইচ্ছায় অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ০৭ সেপ্টেম্বর ২০২৬
রোজি আক্তার লিজা। ফাইল ছবি

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে স্তন অপারেশনের প্রথম ধাপ সম্পন্ন করার কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার পান্থপথের গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তার অপারেশন হয়। পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

মৃত লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে। রোববার বিকেলে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে এলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ওইদিন সন্ধ্যার মধ্যেই তাকে দাফন করা হয়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা নারী হলেও ছোটবেলা থেকেই ছেলেদের মতো আচরণ করতেন। ছেলেদের মতো চুল কাটাতেন। ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেমিনি ওরফে জেনিফা আক্তার নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা একে অপরের বাসায় যাতায়াত করতেন এবং একসঙ্গে থাকতেন। স্থানীয়দের ধারণা, তাদের মধ্যে সমকামী সম্পর্ক ছিল।

জেমিনি ওরফে জেনিফা আক্তার বলেন, লিজা ঢাকায় হরমোনের চিকিৎসা করাতেন। স্তন অপারেশনের জন্য লিজার মা, বাবা ও বোন দেড় লাখ টাকা দেন। ওই টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর পান্থপথের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ‘সরফরাজ’ নামে লিজাকে ভর্তি করা হয়। অপারেশনের আগে হাসপাতালের সম্মতিপত্রে লিজার স্ত্রী হিসেবে তিনি স্বাক্ষর করেন। জেনিফার দাবি, লিজার মা-বাবার সম্মতি নিয়েই তিনি ওই স্বাক্ষর করেছেন।

তবে লিজার বাবা আব্দুর রব হাওলাদার বলেন, জেনিফা যে সম্মতিপত্রে স্বাক্ষর করবেন এবং তার স্বাক্ষরে অপারেশন হবে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি লিজার নাম ‘সরফরাজ’ রাখা হয়েছে, সেটিও তিনি ঘটনার দিন জানতে পারেন। লিজা অপারেশন করে পুরুষ হয়ে জেনিফাকে বিয়ে করবে- এমন কথা তিনি লিজার মায়ের কাছে শুনেছেন।

লিজার মা ফজিলা বেগম বলেন, ছোটবেলা থেকেই তার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করত না। তাকে জোর করে দুইবার বিয়ে দেওয়া হলেও কোনো সংসার করেনি। দীর্ঘদিন ধরে জেনিফা তাদের বাড়িতে লিজার ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে যাতায়াত করতেন। এ কারণে অপারেশনের বিষয়টি জেনিফার ওপর ছেড়ে দিয়েছিলেন তারা।

এদিকে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে লিজার নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। সনদ অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যু সনদে দেওয়া হাসপাতালের নম্বরে যোগাযোগ করা হলে লিমন নামে এক ব্যক্তি নিজেকে হাসপাতালের অ্যাডমিন পরিচয় দিয়ে এ বিষয়ে জিএমের সঙ্গে কথা বলতে বলেন। পরে হাসপাতালের জিএম বিশ্বজিৎ বৈদ্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলেন। 

চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরে ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন ধরেননি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। এ ব্যাপারে আমরা বিস্তারিত কিছু বলতে পারব না।

মৃত্যু বরিশাল তরুণী

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৬
ওই ব্যক্তি হর্ন শোনেননি, তাই ঘটনা ঘটে গেছে : আইনজীবী
২৬ সেপ্টেম্বর ২০২৬
বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন শুনানি কাল
২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক্সেল ভেঙে সড়কে পড়ে যায় পাখিভ্যান, পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২
  2. মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুনের ঘটনায় চার মামলা, আসামি ১০০০
  3. ফেরদৌসী আহমেদকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  4. সাড়ে ১৩ কোটি টাকার বুল কাফ ইউনিট উদ্বোধনের পর থেকেই বন্ধ
  5. ​জমি দখল, হামলা : আদালতের নির্দেশের পরও মামলা নিচ্ছে না পুলিশ
  6. প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিল প্রশাসন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x