Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৩০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৯ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৩০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে : খাদ্যমন্ত্রী
ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনারচান-২
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
৩ মিনিটে ৫৪ বার ‘স্যার’, সিভিল সার্জন ভাইরাল
গুদামে অনিয়ম পেলেই ব্যবস্থা, দেশে খাদ্যের সংকট হবে না : খাদ্যমন্ত্রী

খাদ্য গুদামে অনিয়ম-গাফিলতি হলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৩০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৯ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৩০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৯ আগস্ট ২০২৬
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা আজ শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিককের প্রশ্নের জবাব দেন। ছবি : এনটিভি

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রাখা খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খাদ্যশস্যের সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া এবং দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এজন্য খাদ্যশস্যের মজুদ, সরবরাহ ও বণ্টন ব্যবস্থাপনায় বর্তমানে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর মাঠপর্যায়ে ঝটিকা পরিদর্শন ও মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও গাফিলতি শনাক্ত করে ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলার খাদ্য গুদাম সরেজমিনে পরিদর্শন করা হবে এবং সরকারি খাদ্যশস্যের বণ্টন ব্যবস্থা স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।

খাদ্যশস্যের মজুদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্যোগ কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

দেশে সার সংকট নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, দেশে প্রকৃত অর্থে কোনো সার সংকট নেই। তবে সার সরবরাহ ও ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অসঙ্গতি বা বণ্টনে তারতম্য থাকতে পারে। এ বিষয়ে কৃত্রিম বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান মন্ত্রী।

খাদ্য মানুষের জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সব মন্ত্রণালয়ের মতো খাদ্য মন্ত্রণালয়েরও নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ সুনিশ্চিত করা এবং সুষ্ঠু সরবরাহ ও বণ্টন ব্যবস্থার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা অটুট রাখাই বর্তমান সময়ে তাঁদের সবচেয়ে বড় দায়িত্ব। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা খাদ্য নিরাপত্তা মানিকগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: খাদ্যমন্ত্রী

৩০ আগস্ট ২০২৬
গুদামে অনিয়ম পেলেই ব্যবস্থা, দেশে খাদ্যের সংকট হবে না : খাদ্যমন্ত্রী
২৩ আগস্ট ২০২৬
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম
০৫ এপ্রিল ২০২৬
১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
  2. ‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
  3. মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
  4. জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু
  5. জাতিসংঘের অধিবেশন শুরু ও সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ
  6. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় থানায় অভিযোগ দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x