গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় সরকার : পররাষ্ট্রমন্ত্রী
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে একটি নতুন দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে জবাবের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তারকা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় পররাষ্ট্র সম্পর্কিত তারকা চিহ্নিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেশের অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে সরকারের অনড় অবস্থানের কথা নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নতুন তথ্য তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে টেকনিক্যাল ইভালুয়েশন বা কারিগরি মূল্যায়নের প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে। অচিরেই এই মূল্যায়ন কাজ শেষ করে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে সরকার। জলবায়ু এবং পানিপ্রবাহ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নদীর পানির অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

নিজস্ব প্রতিবেদক