রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় কেউ ভোট দিতে না পারলে সিদ্ধান্ত নেবে চেয়ারম্যান : চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেছেন, বিভিন্ন কারণ, যেমন অসুস্থতা, এক্সিডেন্ট কিংবা ইমার্জেন্সিতে কেউ দলীয় কেউ যদি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেন তার বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নিজের দলের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস সম্পর্কে চিফ হুইপ বলেন, মির্জা আব্বাস অসুস্থ। তার ভোটের বিষয়টি ইতোমধ্যে আমাদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। তিন সিদ্ধান্ত নেবেন।
নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ স্পিকারই পড়াবেন বলে জানিয়েছেন। আমাদের নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।
নূরুল ইসলাম বলেন, সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা নিজের আসনে বসবেন। সংসদের সহকারীরা তাদের হাতে ব্যালট পৌঁছে দিবেন। সেই ব্যালট এই সংসদ সদস্যরা ভোট দিবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ভোট প্রদান সরাসরি লাইভে দেখানো হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামি জোটের রাষ্ট্রপতি প্রার্থী সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার।

নিজস্ব প্রতিবেদক