শেয়ার লেনদেন স্থগিত রেণউইক যজ্ঞেশ্বরের
রেণউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির লোগো
শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যাওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রেণউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ঘোষণা ছাড়াই সাম্প্রতিক কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক উত্থান কারনে স্টক এক্সচেঞ্জের নজরে আসে।
আজ বুধবার (১৫ জুলাই) কোম্পানিটির শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার দরবৃদ্ধির সঙ্গে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির কোনো সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যাচ্ছে না। এই দরবৃদ্ধির পেছনে গোপন তথ্য, সমন্বিত লেনদেন বা বাজার কারসাজির সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কোম্পানির কাছে প্রয়োজনীয় নথিপত্র ও অতিরিক্ত তথ্যও চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক