Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১০ আগস্ট ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১০ আগস্ট ২০২৬
আরও খবর
বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
প্রবাসে যাওয়া হলো না নিরবের, সড়কে প্রাণ গেল মায়ের
শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, উত্তপ্ত ববি

আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১০ আগস্ট ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১০ আগস্ট ২০২৬

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (২১) নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তার মৃত্যুর খবরে রোববার সন্ধ্যা থেকে গভীর রাত ও পরে আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে দফায় দফায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় নিরাপদ মহাসড়কসহ চার দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় আজ দুপুরে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

নিহত ইয়াসিন আরাফাত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গতকাল রোববার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইয়াসিন। দুর্ঘটনার পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ইয়াসিনকে ঢাকায় নেওয়ার জন্য দুর্ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানানো হলেও প্রশাসন তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। পরে সাধারণ অ্যাম্বুলেন্সে সড়কপথে ঢাকায় নেওয়ার সময় রোববার দিনগত রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

সহপাঠীরা জানান, দুর্ঘটনার পর পরই ইয়াসিনের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর প্রক্টরিয়াল বডির সদস্যরা হাসপাতালে পৌঁছান। পরে এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে সাধারণ অ্যাম্বুলেন্সে করে ইয়াসিনকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

ইয়াসিনের সহপাঠী মো. রাজিব বলেন, ‘হাসপাতালে যাওয়ার পর একাধিকবার প্রক্টর ও রেজিস্ট্রার স্যারকে ফোন করেছি। রেজিস্ট্রার স্যার আমাকে বলেছেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে। কিন্তু এর প্রায় আড়াই ঘণ্টা পর প্রশাসন হাসপাতালে যায়। আমার ভাইয়ের জন্য বারবার এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলার পরও তারা সেটির ব্যবস্থা করতে পারেনি। আমার ভাইয়ের মৃত্যুর দায় এই প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।’

আবু বক্কর নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি নিজে উপাচার্য স্যারকে ফোন করে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য বলেছি। কিন্তু আমাদের দুঃখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পারলেও আমাদের প্রশাসন সেটা করতে পারেনি।’
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির প্রশাসনের ব্যর্থতার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘যে ক্ষতি হয়ে গেছে, তা পূরণ করা সম্ভব নয়। এটার ব্যর্থতা, দায়—যাই বলেন, সবই আমাদের।’

এদিকে দুর্ঘটনার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা কেন সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেননি, সে বিষয়ে সহকারী প্রক্টর আশিকুর রহমান বলেন, ‘এক মাস ধরে আমাদের প্রক্টরিয়াল বডির মধ্যে কোনো সমন্বয় নেই। আমি আমার জায়গা থেকে সময়মতো গিয়েছি।’

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন আর রশিদ বলেন, ‘রাস্তার জ্যাম থাকায় আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। আর এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়, সেটা তখন আমার মাথায় ছিল না।’
ইয়াসিনের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভের পাশাপাশি নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার মতো সংকটময় পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত চিকিৎসা সহায়তা ও পরিবহণের ব্যবস্থা নিশ্চিত করার জন্য কার্যকর জরুরি ব্যবস্থা থাকা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনা শিক্ষার্থী নিহত বরিশাল
১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, গুরুতর আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৬
পিকআপ-অটোরিকশা সংঘর্ষে গাজীপুরের অতিরিক্ত পিপি নিহত
১১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত
০৯ সেপ্টেম্বর ২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
০৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির
০৮ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
০৮ সেপ্টেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও শিক্ষক নিহত
০৭ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন
০৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় বাসচাপায় নিহত ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপি অফিসে হামলা করায় আওয়ামী লীগনেতার বাড়ি ভাঙচুর
  2. খুঁটির সঙ্গে বেঁধে কাঁধ-পিঠে ইট তুলে যুবককে নির্যাতন, অতঃপর…
  3. ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  4. কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
  5. কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার
  6. বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x