Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২২:৪৫, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৯ জুলাই ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২২:৪৫, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৯ জুলাই ২০২৬
আরও খবর
বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য: গয়েশ্বর
জুলাই সনদের দাড়ি-কমা সব বাস্তবায়ন হবে : চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব ছাড়লেন মির্জা ফখরুল
প্রভাষক থেকে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল

মেলান্দহে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২২:৪৫, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৯ জুলাই ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২২:৪৫, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৯ জুলাই ২০২৬
মেলান্দহ থানার ফাইল ছবি

জামালপুরের মেলান্দহে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দলের জেরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, বিএনপি কর্মী জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলতাফুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদের ভাই মো. বেলাল, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. সোলায়মান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হাজী আবদুস সাত্তার।

স্থানীয়রা জানায়, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার ও একই ইউনিয়নের বিএনপি নেতা নুরে আলম তালুকদার রুনুর সমর্থকদের মধ্যে আসন্ন নির্বাচন কেন্দ্র করে কয়েক দিন ধরেই কোন্দল চলছিল। গতকাল মঙ্গলবার বিকেলে রুনু তালুকদারের সমর্থকদের একটি নির্বাচনি মহড়া শেষে উসকানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষ মুখামুখি হয়। ওই ঘটনার জের ধরে আজ বুধবার বিকেলে চর গোবিন্দী বাজারে দুই পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জানা গেছে, সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটির কথা শুনে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশকে অবহিত করেছেন।

অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ বাবুল জানান, গত মঙ্গলবার এক পক্ষের উসকানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে গেলে আজ বুধবার উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু বলেন, আমাদের বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মঙ্গলবার রাতে আমার সমর্থকেরা বাজারে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন মাতাল অবস্থায় এসে হট্টগোল শুরু করে এবং আজ বুধবার তারাই প্রথম হামলা চালায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর মেলান্দহ বিএনপি অভ্যন্তরীণ কোন্দল ইউপি নির্বাচন
০২ আগস্ট ২০২৬
মেয়ের কথায় দাফনের ১৩ ঘণ্টা পর জীবিত ভেবে বৃদ্ধার মরদেহ উত্তোলন
০২ আগস্ট ২০২৬
গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১
২৮ জুলাই ২০২৬
ভেজাল সরিষার তেল উৎপাদন, মিল সিলগালা ও লাখ টাকা জরিমানা
২২ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
২১ জুলাই ২০২৬
জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
১৯ জুলাই ২০২৬
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ২
১৪ জুলাই ২০২৬
টানা বৃষ্টিতে দেওয়ানগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা
১৪ জুলাই ২০২৬
ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
১০ জুলাই ২০২৬
ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর
০৯ জুলাই ২০২৬
জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
  2. দুপুরের মধ্যে ইসিতে রাষ্ট্রপতির নাম পাঠাবে বিএনপি
  3. দুই বছরের মাথায় একই খাল ফের খনন, ৩০ টাকার গাছে ৫০১ টাকার ভাউচার
  4. ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ
  5. জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প, ডুবছে ভবদহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x