Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
১৪:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৯, ১৪ জুলাই ২০২৬
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
১৪:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৯, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
প্রশাসনের আশ্বাসে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক
জামালপুর-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ
জামালপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

টানা বৃষ্টিতে দেওয়ানগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
১৪:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৯, ১৪ জুলাই ২০২৬
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
১৪:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৯, ১৪ জুলাই ২০২৬
টানা বর্ষণ ও অপরিকল্পিত নগরায়ণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ছবি : এনটিভি

টানা বর্ষণ ও অপরিকল্পিত নগরায়ণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। সামান্য বৃষ্টিতেই পৌরসভার বিভিন্ন সড়ক ও বাড়িঘরের আঙিনা উপচে পানি বসতঘরে ঢুকে পড়ছে। অনেক জায়গায় রান্নাঘরের চুলা, নলকূপের চারপাশ এবং টয়লেট পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

পৌরসভার কাঁচারীপাড়া, নির্বাহী এলাকা, কৈবর্তপাড়া, তালুকদারবাড়ি চৌরাস্তা মোড়, সূত্রধরপাড়া-মাঝিপাড়া, বাজারিপাড়ার কামিল মাদ্রাসা সড়ক, মাস্টারপাড়া, ডালবাড়ি, বাদেশশারিয়া বাড়ি, বেলতলী বাসস্ট্যান্ড সড়ক, ঠোঁটাপাড়া, চরভবসুর পূর্বপাড়া, গুজিমারী, কালীতলা বাজারসংলগ্ন মণ্ডলপাড়া, জিলবাংলা সুগার মিলস বাজার ও কামারপাড়া মধ্যপাড়াসহ বিভিন্ন এলাকায় এই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এসব এলাকার বহু পরিবার দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে একই সমস্যায় ভুগছে। জলাবদ্ধতার কারণে অনেককে হাঁটুপানি পেরিয়ে নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। কোথাও কোথাও ঘরের চুলা তলিয়ে যাওয়ায় অন্যের বাড়িতে গিয়ে রান্না করতে হচ্ছে। এছাড়া স্থির ও নোংরা পানির কারণে মশা ও পোকামাকড়ের উপদ্রব এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পানিবাহিত রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।

একইভাবে সামান্য বৃষ্টিতেই দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা ও দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ পানির নিচে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা (পিটি) ক্লাস ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। উপজেলার সরকারি খাদ্যগুদামও এই জলাবদ্ধতার কবলে পড়েছে।

ভুক্তিভোগীদের অভিযোগ, একসময় বিভিন্ন কালভার্ট, খাল ও প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ দিয়ে বৃষ্টির পানি দ্রুত নেমে যেত। বর্তমানে কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়া, অপরিকল্পিত সড়ক নির্মাণ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং খাল-বিল ও জলাশয় ভরাটের কারণে পানি নিষ্কাশন পুরোপুরি বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত বন্ধ হয়ে যাওয়া কালভার্টগুলো সচল করা এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন বলেন, পৌর শহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পেয়ে তিনি সরেজমিন পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে সেচযন্ত্রের (শ্যালো মেশিন) মাধ্যমে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পৌরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

জামালপুর টানা বৃষ্টি জলাবদ্ধতা

সংশ্লিষ্ট সংবাদ: জামালপুর

০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ
৩১ আগস্ট ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
৩১ আগস্ট ২০২৬
জামালপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অন্তঃসত্ত্বা নারীদের জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  2. বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
  3. কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  4. সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
  5. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  6. আন্তর্জাতিক বাজার ও উৎপাদন ব্যয়ের ভিত্তিতেই সয়াবিনের দাম সমন্বয় : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x