Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৭:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৩৬, ২৩ জুলাই ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৭:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৩৬, ২৩ জুলাই ২০২৬
আরও খবর
মাছের ঘেরের পানি নিষ্কাশনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য
বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
ভুল নকশায় এলজিইডির সেতু নির্মাণ, ৬ বছর ধরে ভোগান্তি
পাঁচবার ঘর সরিয়েও রক্ষা হয়নি উমেশের
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

ভেনম উৎপাদনের অনুমতি পেয়েও বাজারজাতের সুযোগ না থাকায় বিপাকে সাপের খামারি

কাজল বরণ দাস, পটুয়াখালী
১৭:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৩৬, ২৩ জুলাই ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৭:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৩৬, ২৩ জুলাই ২০২৬
পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে গড়ে তোলা আব্দুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামার। ছবি : এনটিভি

পটুয়াখালী সদর উপজেলায় একটি নিবন্ধিত সাপের খামারে ভেনম উৎপাদনের অনুমতি পেয়েও বাজারজাতের সুযোগ না থাকায় বিপাকে সাপের খামারি আব্দুর রাজ্জাক বিশ্বাস। নিয়মিত ভেনম (সাপের বিষ) সংগ্রহের সক্ষমতা গড়ে উঠলেও দীর্ঘ ২৬ বছরেও বাজারজাত ও শিল্পে ব্যবহারের সুযোগ না থাকায় সম্ভাবনাময় এ উদ্যোগ কার্যত থমকে আছে। খামারির দাবি, প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও শিল্প প্রতিষ্ঠানের আগ্রহ পাওয়া গেলে দেশীয় ভেনম ব্যবহার করে ভবিষ্যতে অ্যান্টিভেনম উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বাংলাদেশে সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল এখনও মূলত বিদেশ থেকে সংগ্রহ করা হয়।

সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের এ উদ্যোক্তা প্রায় ২৬ বছর ধরে বিষধর সাপ সংরক্ষণ, উদ্ধার, প্রজনন ও ভেনম সংগ্রহের কাজ করছেন। তার প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ স্নেক ভেনম’ খামারটি সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে। এর মাধ্যমে বৈধভাবে সাপ পালন ও ভেনম সংগ্রহের অনুমোদন মিললেও উৎপাদিত ভেনম বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ এখনও তৈরি হয়নি।

বর্তমানে খামারটিতে কিং কোবরা, রাসেলস ভাইপার, কেউটে, সাদা গোখরা, পদ্ম গোখরা, পাইথন, পঙ্খীরাজ, দাঁড়াশসহ বিভিন্ন প্রজাতির আড়াই শতাধিক সাপ রয়েছে। নিরাপদ পরিবেশে এসব সাপ সংরক্ষণ ও পরিচর্যার পাশাপাশি নিয়মিত ভেনম সংগ্রহ করা হচ্ছে।

খামারের উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস জানান, প্রবাসজীবন শেষে ২০০০ সালে সীমিত পরিসরে সাপ পালন শুরু করেন তিনি। পরে লোকালয়ে চলে আসা কিংবা আহত সাপ উদ্ধার করে সংরক্ষণের মাধ্যমে খামারটি ধীরে ধীরে সম্প্রসারিত হয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি দপ্তরের অনুমোদনের জন্য চেষ্টা চালানোর পর অবশেষে নিবন্ধন মিলেছে। তবে হতাশ কণ্ঠে বলেন, এ অনুমোদনের পেছনে দীর্ঘ বছর সময় ব্যয় এবং বিভিন্ন অফিস ঘুরতে ঘুরতে আর্থিক অপচয় করার পর সন্তান ও মা-বাবা হারিয়ে আজ তিনি নিঃস্ব।

আব্দুর রাজ্জাক বিশ্বাস বলেন, খামার গড়ে তোলা ও পরিচালনায় এখন পর্যন্ত এক কোটির বেশি টাকা ব্যয় হয়েছে। সাপের খাবার, পরিচর্যা, নিরাপত্তা ও কর্মীদের বেতন বাবদ প্রতি মাসেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রয়োজন হয়। ব্যক্তিগত সম্পদ বিক্রি করেও খামারটি চালিয়ে যেতে হয়েছে। কিন্তু সরকারি নিবন্ধন পাওয়ার পরও আর্থিক কিংবা কারিগরি সহায়তা না থাকায় কার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

রাজ্জাক বিশ্বাস আরও বলেন, আমার খামার থেকে প্রতি মাসে প্রায় এক পাউন্ড ভেনম সংগ্রহের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য কয়েক কোটি টাকা হলেও কাঁচা ভেনম সরাসরি বিক্রি করা যায় না। নির্ধারিত মান অনুযায়ী প্রক্রিয়াজাত করার পরই তা ওষুধ শিল্পে ব্যবহারযোগ্য হয়। আমি দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করছি।

খামারের কর্মী হৃদয় বলেন, আর্থিক সংকটের কারণে নিয়মিত বেতন পাওয়া সম্ভব হয় না। ফলে সীমিত আয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, দেশের মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সাপের খামারটি। এমন একটি উদ্যোগ টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা।

সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া বলেন, সাপের বিষ সংগ্রহের সক্ষমতা তৈরি হলেও অ্যান্টিভেনম উৎপাদনের জন্য উন্নত গবেষণাগার, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত অবকাঠামো প্রয়োজন। এ ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, খামারটিকে ভেনম সংগ্রহের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। তবে সংগৃহীত ভেনম নির্ধারিত মান অনুযায়ী প্রক্রিয়াজাত হওয়ার পরই ওষুধ শিল্পে ব্যবহার করা সম্ভব।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, দেশে উৎপাদিত ভেনম ব্যবহার করে অ্যান্টিভেনমের কাঁচামাল নিশ্চিত করা গেলে বিদেশের ওপর নির্ভরশীলতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং সাপেকাটা রোগীদের চিকিৎসা আরও সহজ হবে। তবে এ ধরনের খামার পরিচালনায় জৈব নিরাপত্তা, প্রাণিকল্যাণ, প্রশিক্ষিত জনবল ও সরকারি তদারকি নিশ্চিত করা অপরিহার্য। সরকার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধ শিল্পের সমন্বিত উদ্যোগ এ খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

পটুয়াখালী সাপের খামার ভেনম উৎপাদন

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

৬ ঘন্টা আগে
মাছের ঘেরের পানি নিষ্কাশনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য
২৪ জুলাই ২০২৬
বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
২৩ জুলাই ২০২৬
ভুল নকশায় এলজিইডির সেতু নির্মাণ, ৬ বছর ধরে ভোগান্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শ্বশুর বাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্ত্রী-শ্বশুর
  2. দেশের ৯ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার
  4. আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  5. বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি
  6. শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত : নাসীরুদ্দীন পাটওয়ারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x