Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১১, ২১ সেপ্টেম্বর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১১, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ভোরে কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানে শেষ হলো রাস উৎসব
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
তেঁতুলিয়া নদী কেটে তরমুজ প্রজেক্টের বাঁধ নির্মাণ
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
গাজীপুরে নিহত তৌফিকের পরিবারের পাশে জামায়াত আমির

৬০০ টাকার পাওনার বিরোধে পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে জখম

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১১, ২১ সেপ্টেম্বর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১১, ২১ সেপ্টেম্বর ২০২৬
বাউফল থানার ছবি

পটুয়াখালীর বাউফলে ৬০০ টাকা পাওনার বিরোধের জেরে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা এলাকায় এ ঘটনা ঘটে।

একই পরিবারের আহত সদস্যরা হলেন জহিরুল ইসলাম, খাইরুল ইসলাম, রেজাউল করিম, মনোয়ারা বেগম, হোসনেয়ারা বেগম ও পূর্ণি বেগম।

তাদের মধ্যে জহিরুল ইসলাম, মনোয়ারা বেগম, খাইরুল ইসলাম ও রেজাউল করিমকে বাউফল উপজেলা স্বাস্থকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত জহিরুল ইসলামের অভিযোগ, প্রতিবেশী মো. রাসেলের কাছে জমিতে কাজ করার মজুরি বাবদ ৬০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাসেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে জহিরুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা, দুই ভাইসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর ও কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা জানায়, জহিরুল ইসলামের সঙ্গে রাসেলের ৬০০ টাকা পাওনা নিয়ে গতকাল রোববার বিরোধ হয়। ওই ঘটনায় রাসেল আহত হন। বিষয়টি মীমাংসার জন্য আজ সকালে স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে জহিরুল সেখান থেকে নিজের বাড়ির দিকে চলে যান। এর কিছুক্ষণ পর রাসেল ও তার লোকজন জহিরুলের বাড়িতে গিয়ে হামলা চালায়।

ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, গতকালের ঘটনা নিয়ে আজ সোমবার সালিশ বৈঠক বসেছিল। সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। কিন্তু পাওনা ৬০০ টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাসেল মৃধা ও তার পরিবারের লোকজন জহিরুলের বাড়িতে গিয়ে হামলা চালায়।

এদিকে ঘটনার পর রাসেল ও তার পরিবারের সদস্যরা এলাকায় না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিসক মামুনুর রশিদ বলেন, আহতদের মধ্যে চারজনের শরীরের বিভিন্ন ধরনের জখম পাওয়া গেছে। আশংকাজনক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী পাওনাদার বিরোধ পরিবার কুপিয়ে জখম

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

৩ ঘন্টা আগে
ভোরে কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানে শেষ হলো রাস উৎসব
০৭ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
০১ নভেম্বর ২০২৬
উপকূল রক্ষায় জেলেদের গাছ রোপণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার, কঠোর অবস্থানে বিজিবি
  2. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. রাজধানীতে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  4. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তে বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশ
  6. বীরত্ব ও সাহসিকতায় শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x