Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
০৯:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ আগস্ট ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
০৯:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ আগস্ট ২০২৬
আরও খবর
রংপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক পলাতক
উত্তরাঞ্চলে শরতেই কুয়াশার আগমন
রংপুরে খাদেম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস পাঁচজন
ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পীরগঞ্জের এমপি নূরুল আমিন
বড় রদবদল, জনপ্রশাসনসহ ৪ দপ্তরে নতুন সচিব নিয়োগ

পীরগঞ্জ পৌরসভার সচিবের বিরুদ্ধে জি.আর চাল কম দেওয়ার অভিযোগ

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
০৯:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ আগস্ট ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
০৯:৩০, ২৩ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ আগস্ট ২০২৬

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত জি.আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে রংপুরের পীরগঞ্জ পৌরসভায়। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীর ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বিতরণ করা হয়েছে মাত্র ১০ কেজি করে। এতে শত শত কেজি চাল আত্মসাতের অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে পৌর প্রশাসন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জি.আর. কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়। পীরগঞ্জ পৌরসভার সচিবের নামে ৬৮০ কেজি চালের ডিও অনুমোদন করা হয়। সেই হিসেবে ৩৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের ২০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল।

তবে অভিযোগ অনুযায়ী, ডিজিটাল স্কেলে ২০ কেজি ওজন করে দেওয়ার পরিবর্তে ৩০ কেজির একটি বস্তা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে প্রত্যেকে পান মাত্র ১০ কেজি করে চাল। এতে ২৭ জনের মধ্যে বিতরণ করা হয় ২৭০ কেজি চাল। বাকি ৪১০ কেজি চাল কোথায় গেছে—এ নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগী ৮০ বছর বয়সী ছায়েরন বেগম বলেন, ২০ কেজি চাল পেলে কয়েক সপ্তাহের খাদ্যের নিশ্চয়তা মিলত। কিন্তু আমি পেয়েছি মাত্র ১০ কেজি চাল।

আরেক ভুক্তভোগী শিখা বেগম জানান, প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তান নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। পরে তিনি জানতে পারেন, তার নামে ২০ কেজি চাল বরাদ্দ ছিল। অথচ হাতে পেয়েছেন মাত্র ১০ কেজি। দিনমজুর বেবি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গরিবের হক মারতে সবাই হা করে থাকে।’

এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার পৌর সচিব আব্দুর রহমান রহিম ১০ কেজি করে চাল বিতরণের বিষয়টি স্বীকার করেছেন।

অন্যদিকে, পীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাল আত্মসাত রংপুর পীরগঞ্জ পৌরসভা সচিব

সংশ্লিষ্ট সংবাদ: চাল আত্মসাত

২৯ জুলাই ২০২২
চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
২৪ মে ২০২১
দিনাজপুরে চাল আত্মসাতের চেষ্টায় খাদ্য কর্মকর্তা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
  1. ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না
  2. ধর্মীয় পরিচয় নিয়ে বাবা-মায়ের দ্বন্দ্ব, পাঁচ দিনেও হয়নি বিল্লালের শেষকৃত্য
  3. যশোরে শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণ-টাকা চুরি
  4. ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
  5. মহাখালীতে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
  6. নিজ ভিটায় চিরনিদ্রায় সেনাসদস্য পিয়াস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x