Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ কে এম মঈনুল হক, রংপুর
১৬:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৫ নভেম্বর ২০২৬
এ কে এম মঈনুল হক, রংপুর
১৬:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
মা-শিশুসন্তান হত্যায় একজনের মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন
টেকনাফে শতাধিক আইইডি বোমা ও অস্ত্র উদ্ধার, আটক ২
মিয়ানমারের সশস্ত্র বাহিনী হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে : আইসিজে
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

বাস থেকে ফেলে ২ যাত্রী হত্যা : চালক ও সুপারভাইজার গ্রেপ্তার

এ কে এম মঈনুল হক, রংপুর
১৬:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৫ নভেম্বর ২০২৬
এ কে এম মঈনুল হক, রংপুর
১৬:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৫ নভেম্বর ২০২৬
রংপুরে ভাড়া নিয়ে তর্কের জেরে বাস থেকে ফেলে ২ যাত্রী হত্যা মামলায় চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

রংপুরে ভাড়া নিয়ে তর্কের জেরে বাস থেকে ফেলে দেওয়ায় চাকায় পিষ্ট হয়ে দুই যাত্রী নিহত এবং  একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে এ ঘটনা ঘটেছে। 

‎এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সেই মামলায় বাসচালক এবং সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

‎বাসভাড়া নিয়ে তর্কের জেরে উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় তিন যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন বলে অভিযোগ ওই বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। ‎এতে আরেক বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন নীলফামারী জেলার চড়াইখোলা বসুনিয়া পাড়ার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনীয়ার ছেলে শাকির বসুনিয়া (২২)।

‎‎নিহত ব্যক্তির স্বজন লিটন মিয়ার জানান, ‘বাসে ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে হেলপার ও সুপারভাইজার মিলে তিন যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাস থেকে রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।’

‎তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম-পরিচয় এবং শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানা যায়নি। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহমুদ এনটিভি অনলাইনকে  বলেন, ‘এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। তারা এখন পুলিশের হেফাজতে আছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাস যাত্রী হত্যা আটক রংপুর

সংশ্লিষ্ট সংবাদ: বাস

০১ নভেম্বর ২০২৬
ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু
১২ অক্টোবর ২০২৬
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৯ জেলার অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন
১৮ জুলাই ২০২৬
১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল যুবকের
  2. নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী
  3. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  4. বর্তমান কমিশন কাজে বিশ্বাসী : দুদক চেয়ারম্যান
  5. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x