Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৬:১০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১৬:১৩, ১৮ জুলাই ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৬:১০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১৬:১৩, ১৮ জুলাই ২০২৬
আরও খবর
নাটোর-রাজশাহী রুটে আন্তজেলা বাস চলাচল বন্ধ
নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাবি প্রশাসনের
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ভূমিমন্ত্রী
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, রোববার প্রতিবেদন দাখিল
শিশু মুনতাহার চিকিৎসার পথ খুলল, শরিফুলও পেলেন ভারতের ভিসা

কাজী নজরুল মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার : ভূমিমন্ত্রী

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৬:১০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১৬:১৩, ১৮ জুলাই ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৬:১০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১৬:১৩, ১৮ জুলাই ২০২৬
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শনিবার রাজশাহীতে নজরুল ভিলেজ-এর ফলক উন্মোচন করেন। ছবি : এনটিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল আমাদের গর্ব নন, তিনি মুসলিম রেনেসাঁর (আদর্শ) এক অনন্য রূপকার বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, তার রচিত রণসঙ্গীত ‘চল চল চল’ বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়, যার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও ইরান অন্যতম। রাজশাহীতে নজরুল ভিলেজ প্রতিষ্ঠার মাধ্যমে নজরুল গবেষণা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনও এই উদ্যোগের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে।

ভূমিমন্ত্রী বলেন, প্রকল্পটির পূর্ণাঙ্গ কাজ শেষ হলে সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে এনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে। উদ্বোধনী বক্তব্য শেষে তিনি জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং নজরুল ভিলেজ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জাতীয় কবির সাহিত্য, কবিতা ও সংগীত নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নজরুলচর্চাকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ প্রণয়ন করা হয়েছে এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী বছরজুড়ে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি আরও জানান, আগামী মাসে নির্ধারিত অনুষ্ঠানগুলো এই নতুন প্রাঙ্গণেই আয়োজনের লক্ষ্যে ‘নজরুল মঞ্চ’-এর নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, এই পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উৎস থেকে প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণেই ব্যয় ধরা হয়েছে ১০ থেকে ১২ লাখ টাকা। পুরো এলাকাটিকে একটি উন্মুক্ত সাংস্কৃতিক প্রাঙ্গণ হিসেবে গড়ে তোলা হবে এবং এখানে কোনো ধরনের বহুতল ভবন নির্মাণ করা হবে না। প্রকল্পের আওতায় ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’ নির্মাণের পাশাপাশি বৃক্ষশোভিত ছায়াঘেরা পরিবেশে সাহিত্য, নাটক, পালাগান, আবৃত্তি ও সংগীতচর্চার দারুণ সুযোগ সৃষ্টি করা হবে। যেকোনো ব্যক্তি বা সাংস্কৃতিক সংগঠন এখানে নজরুলভিত্তিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজশাহী ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু কাজী নজরুল ইসলাম

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী

০৪ সেপ্টেম্বর ২০২৬
নাটোর-রাজশাহী রুটে আন্তজেলা বাস চলাচল বন্ধ
২৭ আগস্ট ২০২৬
শিশু মুনতাহার চিকিৎসার পথ খুলল, শরিফুলও পেলেন ভারতের ভিসা
১৩ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সংযোগ দিতেই বিপত্তি, পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অন্তঃসত্ত্বা নারীদের জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  2. বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
  3. কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  4. সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
  5. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  6. আন্তর্জাতিক বাজার ও উৎপাদন ব্যয়ের ভিত্তিতেই সয়াবিনের দাম সমন্বয় : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x