Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:১৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৮, ০৬ নভেম্বর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:১৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৮, ০৬ নভেম্বর ২০২৬
আরও খবর
পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন
ইসলামি স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন বাঘা শাহী মসজিদ
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, নথি সংগ্রহ
২৮ নভেম্বর রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

এইচএসসিতে হতাশাজনক ফল, রাজশাহী বোর্ডের ৭৮ কলেজকে শোকজ

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:১৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৮, ০৬ নভেম্বর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:১৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৮, ০৬ নভেম্বর ২০২৬
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ৩৯টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। একই সঙ্গে শূন্য থেকে ১০ শতাংশ ফলাফল প্রাপ্ত ৩৯ কলেজকেও শোকজ চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড। কলেজগুলোকে আগামী ১০ নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে,  শূন্য পাস করা ৩৯টি প্রতিষ্ঠান থেকে মোট ১৭৩ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে কেউই উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাস করা ৯টি প্রতিষ্ঠানে মোট ৩৩৯ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সবধরনের কাগজপত্রসহ স্বশরীরে শিক্ষা বোর্ডে এসে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে শিক্ষা বোর্ড।

শতভাগ ফেল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে–বগুড়ার গাবতলীর তসলিম উদ্দিন তরফদার কলেজ (৪৬ জন) ও বাগবাড়ী মডেল মহিলা কলেজ (৩ জন); ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ (২ জন); কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ (২ জন) ও আল্লামার তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ (১ জন)।

নওগাঁ জেলার নিয়ামতপুরের সাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ (১৫ জন) ও রাজাপুর বাত্তলি হাট কলেজ (৮ জন); মান্দার এসসি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ (৬ জন) ও ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ (১ জন); নওগাঁ সদরের হাঁপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ (১ জন) এবং মহাদেবপুরের আরিফ মেমোরিয়াল কলেজ (১ জন)।

নাটোর জেলার গুরুদাসপুরের বঙ্গবন্ধু সাইন্স অ্যান্ড ইনফরমেশন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিএম ইনস্টিটিউট (১২ জন), চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ (৩ জন) ও দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ (২ জন); নাটোর সদরের আবুল খায়ের কলেজ (৮ জন), বেগম খালেদা জিয়া কলেজ (৪ জন), এম রুহুল কুদ্দুস তালুকদার কলেজ (৪ জন) ও হয়বতপুর মাল্টিলেটারেল হাইস্কুল অ্যান্ড কলেজ (১ জন); নলডাঙার সাঁতার ভাগ স্কুল অ্যান্ড কলেজ (৫ জন) ও সরকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ (২ জন); লালপুরের রাধাকান্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজ (৪ জন) ও মাঝগ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজ (৩ জন) এবং সিংড়ার আকপাড়া শেরকোল বন্দর স্কুল অ্যান্ড কলেজ (৪ জন)।

জয়পুরহাট সদরের শালপাড়া আইডিয়াল কলেজ (৭ জন) এবং কালাইয়ের মোলামগাড়ী আদর্শ কলেজ (১ জন)।

রাজশাহী জেলার পুঠিয়ার বেলপুকুর মহিলা কলেজ (৫ জন); বাঘার তেঁথুলিয়া পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল (৩ জন); বাগমারার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ (৩ জন), বৈলসিংহ উচ্চ বিদ্যালয় ও কলেজ (৩ জন) এবং কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ (২ জন); রাজশাহী কমার্স কলেজ (১ জন)।

পাবনার সাঁথিয়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজ (১০ জন) ও ছোন্দহ স্কুল অ্যান্ড কলেজ (৬ জন) এবং বেড়ার ঢালারচর স্কুল অ্যান্ড কলেজ।

সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ (৩ জন); সিরাজগঞ্জ সদরের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজ (১ জন) ও ছোনগাছা মহিলা কলেজ (১ জন) এবং তাড়াশের রানীরহাট আইডিয়াল কলেজ (১ জন)। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ (১ জন)।

অন্যদিকে, শতভাগ পাসের গৌরব অর্জন করা ৯টি প্রতিষ্ঠান হলো—বগুড়ার বিএএফ শাহীন কলেজ এবং শাহজাহানপুরের মিলিনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ; জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ; পাবনা ক্যাডেট কলেজ; রাজশাহী ক্যাডেট কলেজ; পাবনার স্কয়ার হাইস্কুল অ্যান্ড কলেজ; নাটোরের সিংড়ার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ; রাজশাহীর দুর্গাপুরের হরিরামপুর স্কুল অ্যান্ড কলেজ এবং সিরাজগঞ্জের কামারখন্দের হযরত শাহ কামাল কলেজ।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, ইতোমধ্যে শতভাগ ফেল ৩৯ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শূন্য থেকে ১০ শতাংশ ফলাফল প্রাপ্ত কলেজগুলোকেও নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ নভেম্বর তারা এলে আলোচনায় বসা হবে। সেখানে এমন ফলাফলের বিষয়ে জানতে চাওয়া হবে।

রাজশাহী শিক্ষা বোর্ড থেকে চলতি বছর এইচএসসিতে পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। বোর্ডের আট জেলার এক লাখ ৩৭ হাজার ৩৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন। জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৫২০ জন।

রাজশাহী শতভাগ ফেল কলেজ  শোকজ

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী

২৫ নভেম্বর ২০২৬
পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন
২৪ নভেম্বর ২০২৬
ইসলামি স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন বাঘা শাহী মসজিদ
১৯ নভেম্বর ২০২৬
২৮ নভেম্বর রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x