Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আফজাল হোসেন, ভোলা
২৩:৩০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২৩:৩১, ১৭ জুলাই ২০২৬
আফজাল হোসেন, ভোলা
২৩:৩০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২৩:৩১, ১৭ জুলাই ২০২৬
আরও খবর
বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ৫৭
দক্ষিণাঞ্চলে ৯ নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

ভোলার ৪ উপজেলার ১০ গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট

আফজাল হোসেন, ভোলা
২৩:৩০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২৩:৩১, ১৭ জুলাই ২০২৬
আফজাল হোসেন, ভোলা
২৩:৩০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২৩:৩১, ১৭ জুলাই ২০২৬
জোয়ারের পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনভোগান্তি। ছবি : এনটিভি

জোয়ারের পানিতে ভোলার চারটি উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ২০ হাজার মানুষ পানিন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে দিন যাপন করছে এসব এলাকার মানুষ। মেঘনা-তেঁতুলিয়া নদী মধ্যবর্তী নিম্নানচল এবং বেঁড়িবাধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এসব গ্রাম। প্রতিদিনই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র।

জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে ঢাকা যাতায়াতের অন্যতম নৌপথ স্টেশন রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পাশের ৬০ কলোনি জোয়ারের পানিতে প্লাবিত। কোথাও কোথাও বুকসমান পানি প্রবাহিত হচ্ছে। প্রায় ৬০টি পরিবারের বাসিন্দা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছে। অনেককে ঘরের টিনের ছাদে আশ্রয় নিতে দেখা গেছে।

অন্যদিকে, বেড়িবাঁধবিহীন ৫ নম্বর কলাতলী ইউনিয়নের চরকলাতলী, কাজীরচর ও ঢালচর এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। এসব এলাকায় পাঁচ থেকে সাত ফুট জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বলে জানান কলাতলী ইউনিয়ন পরিষদের সদস্য আমিন তালুকদার।

রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের কোমরসমান পানি পেরিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে।

৬০ কলোনির বাসিন্দা ইয়াছিন, কামাল ও সখিনা বেগমসহ কয়েকজন জানান, দিনে ও রাতে দুই দফা জোয়ারের পানিতে তাদের বসতঘর প্লাবিত হচ্ছে। পরিবার-পরিজনকে নিয়ে টিনের চালের ওপর আশ্রয় নিতে হচ্ছে। বিশেষ করে রাতের জোয়ারে চরম আতঙ্কে থাকতে হয়। কখন পানি আসবে, কখন নামবে—এই অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে।

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার সরকারি আবাসন প্রকল্প। ছবি : এনটিভি

রামনেওয়াজ ঘাট এলাকার বাসিন্দা নাহিদ, মোস্তফা ও মমিন তালুকদার জানান, লঞ্চঘাটসহ আশপাশের এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ভোলার দৌলতখান, তজুমদ্দিন ও লালমোহন এবং চরফ্যাশন উপজেলার অসংখ্য গ্রাম জোড়ে পানিতে প্লাবিত। সবচেয়ে অসুবিধায় রয়েছে চর নিজাম ও ঢালচরের মানুষ। শুক্রবার সরজমিনে চরফ্যাশন উপজেলার চর নিজাম গেলে ভয়াবহ দৃশ্য দেখা যায়। জোয়ার আসার আগেই নিরাপদ আশ্রয়ে ছুঠতে হয় এসব মানুষকে। জোয়ারের পানিতে ঘর ডুবে যায়।

পাউবোর ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা বলেন, মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রামনেওয়াজ এলাকার পুরোনো বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বন্যা প্লাবিত লঞ্চঘাট

সংশ্লিষ্ট সংবাদ: বন্যা

১৬ জুলাই ২০২৬
সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ৫৭
১৫ জুলাই ২০২৬
ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি
১৫ জুলাই ২০২৬
পানি নামতেই ভেসে উঠছে বন্যার ভয়াবহতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত হাওর এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে পোশাককর্মী নিহত
  2. সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি : বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
  3. কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
  4. ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
  5. জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
  6. পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x