Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:৩৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ জুলাই ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:৩৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ জুলাই ২০২৬
আরও খবর
নওগাঁয় ধানের মণ ৭৫০–৮০০ টাকা, কৃষকের বিঘায় লোকসান ২ হাজার
কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
১ মণ গাঁজাসহ মাদক কারবারি আটক
নওগাঁয় বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
ইউএনওর গাড়ি আটকে বর ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পাঁচ জনকে জেল-জরিমানা

বদলগাছীকে মাদকমুক্ত করার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিং সভা

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:৩৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ জুলাই ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:৩৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ জুলাই ২০২৬
নওগাঁর বদলগাছীকে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি অনলাইন

নওগাঁর বদলগাছীকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করে একটি নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদে পরিণত করার লক্ষ্যে ব্যাপক জনসম্পৃক্ততার আহ্বান জানিয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে ‘মাদকমুক্ত বদলগাছী থানা’ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এই সভা থেকে।

গতকাল শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. হারুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ। তবেই একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে। তাই মাদকের বিরুদ্ধে অভিযান যেমন চলবে, তেমনি সচেতনতা ও সামাজিক প্রতিরোধও আরও শক্তিশালী করতে হবে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. হারুন বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে কাজ করছে প্রশাসন। পুলিশ, জনতা, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিরা একসাথে কাজ করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের অবস্থান মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ আপসহীন। বদলগাছী থানার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে। কোনো মাদক কারবারি কিংবা তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ মাদকমুক্ত কমিউনিটি পুলিশ সভা

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

০৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ধানের মণ ৭৫০–৮০০ টাকা, কৃষকের বিঘায় লোকসান ২ হাজার
৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
৩০ আগস্ট ২০২৬
ইউএনওর গাড়ি আটকে বর ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পাঁচ জনকে জেল-জরিমানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
  2. রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তরা
  3. নকল ঘি, কসমেটিকস বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
  4. স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা
  5. ধর্ষণ, হত্যাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা
  6. আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ‘চিরকুমার সংঘে’র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x