বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ১১ গাছসহ একজন আটক
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি : এনটিভি অনলাইন
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার বাড়ি থেকে ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটক আল আমিন ওই গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আল আমিন নিজের বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা মেলায় ১১টি গাঁজা গাছ উদ্ধারসহ আল আমিনকে হাতেনাতে আটক করা হয়।

মাহমুদুল হাসান, টাঙ্গাইল (ঘাটাইল-ভূঞাপুর-গোপালপুর)