নীল সাগরের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের শেষের বগিটি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুরের মহেড়া স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেসের শেষ বগিটি মহেড়া স্টেশনের সামনে লাইনচ্যুত হয়। এতে বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা বলেন, শেষ বগিটি লাইনচ্যুত হওয়ার পর সেটি রেখেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে চলে গেছে। পরে উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

মহব্বত হোসেন, টাঙ্গাইল