জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির তিন পাঙ্গাস
মাছ তিনটি বিক্রির জন্য ঝালকাঠি শহরের চাঁদকাঠি চৌমাথা মাছ বাজারে নিয়ে যাওয়া হয়েছে। ছবি : এনটিভি
নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। এরই মধ্যে ঝালকাঠির বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির তিনটি পাঙ্গাস মাছ। প্রতিটি মাছের ওজন প্রায় ১০ কেজি। তিনটি মাছের মোট ওজন প্রায় ৩০ কেজি।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর এক জেলে মাছ তিনটি ঝালকাঠি শহরের চাঁদকাঠি চৌমাথা মাছ বাজারে নিয়ে আসেন। পরে মাছ ব্যবসায়ী ধ্রুব মালো সেগুলো কিনে প্রতি কেজি এক হাজার ১০০ টাকা দরে বিক্রির জন্য বাজারে তোলেন। রাতেই মাছ তিনটি বিক্রি হয়ে যায়।
মাছ ব্যবসায়ী ধ্রুব মালো বলেন, সন্ধ্যার পর এক জেলে বড় আকৃতির তিনটি পাঙ্গাস মাছ বাজারে নিয়ে আসেন। মাছগুলোর মোট ওজন প্রায় ৩০ কেজি। তিনি প্রতি কেজি এক হাজার ১০০ টাকা দরে মাছগুলো কিনে বিক্রির জন্য তোলেন। পরে সব মাছ বিক্রি হয়ে যায়।

কে এম সবুজ, ঝালকাঠি