Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম. আর. মুর্তজা, মাদারীপুর
২০:৫৫, ০১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৫৯, ০১ জুলাই ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
২০:৫৫, ০১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৫৯, ০১ জুলাই ২০২৬
আরও খবর
পদ্মার চরে বাদামের বাম্পার ফলনে কৃষকের মনে আশার আলো
ভাইয়ের ঘুষিতে ভাই নিহত
নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী
মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
শিবচরে ট্রেনের ধাক্কায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

মাদারীপুরে ১ কোটি সাড়ে ১৯ লাখ টাকার নকল সিগারেট জব্দ

এম. আর. মুর্তজা, মাদারীপুর
২০:৫৫, ০১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৫৯, ০১ জুলাই ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
২০:৫৫, ০১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৫৯, ০১ জুলাই ২০২৬
মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। ছবি : এনটিভি

মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান জব্দসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বিকেলে মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এই তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ের সময় ট্যাক্স (ভ্যাট) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি বিশেষ মোবাইল টিম মাদারীপুর সদর উপজেলার মোবারকদি এলাকায় অবস্থান নেয়। এ সময় ভৈরব কিশোরগঞ্জের ‘গোলাম ফেরদৌস সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউটর’ থেকে আসা মাদারীপুরগামী একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই কাভার্ড ভ্যান থেকে ১১০ কার্টনে ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১১ লাখ শলাকা নকল সিগারেট উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার সরাসরি নেতৃত্বে এই সফল অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই জিয়ারুল ও এএসআই মনোয়ারসহ মোবাইল টিমের সদস্যরা।

পুলিশ জানায়, জব্দকৃত এসব নকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এ ছাড়া সিগারেটের প্যাকেটের গায়ে জাল ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারকে প্রায় সাড়ে ৫৩ লাখ টাকার বিপুল পরিমাণ রাজস্ব (ট্যাক্স) ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হচ্ছিল। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের প্রকৃত আর্থিক মূল্য ও সরকারের রাজস্ব ফাঁকির মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি সাড়ে ১৯ লাখ টাকা। এই জালিয়াতির অপরাধে জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ ব্রাহ্মণদি গ্রামের আদেল উদ্দিন মিয়ার ছেলে মো. আতাহার মিয়া (৬৫), কিশোরগঞ্জের লুকমারখার গ্রামের মুসিদ মিয়ার ছেলে কাভার্ড ভ্যান চালক মো. নাদিম মিয়া এবং রাজশাহীর কাঁঠালবাড়ির সাইফুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার ও জালিয়াতি চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চক্রের মূল হোতা এবং এর পেছনে অন্য কারা জড়িত রয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মাদারীপুর নকল সিগারেট জব্দ রাজস্ব ফাঁকি

সংশ্লিষ্ট সংবাদ: মাদারীপুর

২৮ জুন ২০২৬
পদ্মার চরে বাদামের বাম্পার ফলনে কৃষকের মনে আশার আলো
২৫ জুন ২০২৬
ভাইয়ের ঘুষিতে ভাই নিহত
২০ জুন ২০২৬
শিবচরে ট্রেনের ধাক্কায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  2. সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেনি এনটিভি : ডা. শফিকুর রহমান
  3. এবার শাপলা চত্বরে হত্যা মামলার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু
  4. নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট
  5. গৌরবের ২৪ বছর : শুভ জন্মদিন এনটিভি!
  6. টেকসই উত্তরণের লক্ষ্যে এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤