Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ২০ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ২০ জুন ২০২৬
আরও খবর
উইপোকার উপদ্রবে মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
খুরা রোগে আর কোনো গরু মারা যাবে না : কৃষিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ৫ সেপ্টেম্বর, পথসভা কুমিল্লায়
চট্টগ্রামে পূর্ববিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

শ্রেণিকক্ষে শিক্ষক হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন

মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ২০ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ২০ জুন ২০২৬
নিহত গোলাম রসুল মজুমদার লিটন এবং আসামি সাফায়েত আলী ওরফে সাফু। ফাইল ছবি

কুমিল্লার সদর দক্ষিণে মাদরাসার শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক মো. গোলাম রসুল মজুমদার লিটনকে (৪৮) কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য দুই বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সামাজিক সালিশে যুক্ত থাকায় ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

মামলার আসামি সাফায়েত আলী ওরফে সাফু (৩৫) কারাগার থেকে রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার দায় স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার (২০ জুন) সকালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক দিদারুল ফেরদাউস বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও পিবিআই সূত্রে জানা যায়, নিহত গোলাম রসুল মজুমদার লিটন সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়ি গ্রামের বাসিন্দা এবং নলকুড়ি ফোরকানিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। ২০২৪ সালের ৬ মার্চ পাঠদানরত অবস্থায় একই গ্রামের বাসিন্দা সাফায়েত আলী শ্রেণিকক্ষে ঢুকে ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর নিহতের স্ত্রী মাহমুদা হেলেন চৌধুরী বাদী হয়ে সাফায়েত আলী ও তার বড় ভাই কেরামত আলীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ সাফায়েতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তিনি তখন কোনো স্বীকারোক্তি দেননি। পরে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তবে হত্যার প্রকৃত কারণ ও অন্য আসামিদের সম্পৃক্ততা স্পষ্ট না হওয়ায় মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়। তদন্তের অংশ হিসেবে সাফায়েত আলীকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার বিস্তারিত বর্ণনা দেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পিবিআই জানিয়েছে, এ হত্যাকাণ্ডে তিনি একাই জড়িত ছিলেন।

পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মতিয়ার রহমান জানান, সাফায়েত আলী একসময় সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে ফিরে বিয়ে করলেও পরে মাদকাসক্ত হয়ে পড়েন। সংসারের দায়িত্ব পালন করতে না পারায় স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এছাড়া জমি বিক্রি করে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েন তিনি। এসব পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ করেছিলেন শিক্ষক গোলাম রসুল মজুমদার লিটন। সেই সালিশকে কেন্দ্র করে সাফায়েতের মনে ক্ষোভের সৃষ্টি হয় এবং ওই ক্ষোভ থেকেই তিনি মাদরাসার শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক লিটনকে কুপিয়ে হত্যা করেন।

কুপিয়ে হত্যা কুমিল্লা শিক্ষক হত্যা হত্যারহস্য উদঘাটন

সংশ্লিষ্ট সংবাদ: কুপিয়ে হত্যা

০২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে পূর্ববিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
২৯ আগস্ট ২০২৬
বিকেলে কুড়াল দিয়ে কুপিয়ে শ্বশুরকে হত্যা, পরদিন সকালে থানায় আত্মসমর্পণ
২৮ আগস্ট ২০২৬
মাকে কুপিয়ে হত্যার অভিযোগ স্কুল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যশোরে কোরআন তেলাওয়াতে পুরস্কৃত শ্রেষ্ঠ তিনজন
  2. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
  4. বিরোধী দলের বুঝা উচিত ৬ মাসেই সব কাজ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী
  5. কক্সবাজারে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২
  6. রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x