Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০০:৩০, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০০:৩০, ১৯ জুন ২০২৬
আরও খবর
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি বিএনপি সরকার
তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ : ভূমি প্রতিমন্ত্রী
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের দাফন সম্পন্ন

উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০০:৩০, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০০:৩০, ১৯ জুন ২০২৬

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী সারা দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। জনগণের প্রত্যাশা পূরণে অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ উন্নয়ন ও গণতন্ত্রের কথা বললে তার কণ্ঠ রোধ করা হতো, গ্রেপ্তার, অপহরণ, এমনকি গুমের শিকার হতে হতো। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণ গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে। জনগণের প্রত্যাশা পূরণ, দেশের উন্নয়ন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

হাবিবুর রশিদ বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সেই আপোসহীন সংগ্রামের ফল আজকের বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে সরকার একটি উন্নত বাংলাদেশ গঠনের জন্য কাজ করছে।

নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া এবং রূপগঞ্জ-ইছাপুরা ব্রিজ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু দুটি। তবে একটি মহল বিভিন্ন কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করেছে। বর্তমান সরকার চায় দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতু দুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া আরও বলেন, নগরপাড়া সেতু চালু হলে ঢাকা থেকে রূপগঞ্জ এবং সিলেটগামী যানবাহনের চলাচল আরও সহজ ও দ্রুত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রীসহ অতিথিরা তারাবো পৌর অডিটোরিয়ামে উপকারভোগীদের মধ্যে ভ্যান ও ছাগল বিতরণ করেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সরকার উন্নয়ন

সংশ্লিষ্ট সংবাদ: প্রতিমন্ত্রী

১৭ ঘন্টা আগে
তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ : ভূমি প্রতিমন্ত্রী
১৮ ঘন্টা আগে
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
২০ জুন ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের দাফন সম্পন্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন আজ
  2. নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে : ফরিদা ইয়াসমিন
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
  5. তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম
  6. ভারি বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x