ভাঙচুরকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা করে দেব : প্রতিমন্ত্রী নুরুল হক নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, যারা বাসে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ তাদের ২০ হাজার করে টাকা দেবে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুর এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা আমরা জানি না। শেখ হাসিনার নামে প্রচারিত বক্তব্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি নাকি বাস্তব, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা যদি সরকারি দল ও বিরোধী দিল একসাথে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক