Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৭ জুন ২০২৬
আরও খবর
গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় সরকার : পররাষ্ট্রমন্ত্রী
আর কখনও বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না : পররাষ্ট্রমন্ত্রী
মক্কা প্যাক্টের সদস্যদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংযুক্তি : পররাষ্ট্রমন্ত্রী
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রের কোনো স্তম্ভকে খাটো করার মতো কিছু আর করবে না ভারত : পররাষ্ট্রমন্ত্রী

সার্ক কার্যকরে বহুমাত্রিক কর্মপরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৭ জুন ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সমন্বিত ও বহুমাত্রিক অ্যাকশন প্ল্যান (কর্মপরিকল্পনা) প্রস্তুতের পরিকল্পনা করছে।

আজ বুধবার (১৭ জুন) সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা এবং বৈঠকগুলোতে সার্কের পুনর্জাগরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল এজেন্ডা হিসেবে উত্থাপন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সার্কের মহাসচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে সংস্থাটির স্থবিরতা কাটিয়ে এটিকে পুনরুজ্জীবিত করতে আরও সক্রিয়, দৃশ্যমান ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ ও তাগিদ দেওয়া হয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলা বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার, যা সরকারের নির্বাচনি ইশতেহারেও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, ন্যায্যতা, আস্থা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জনগণকেন্দ্রিক ও ফলপ্রসূ করে তুলতে বাংলাদেশ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে জনগণের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক উভয় পর্যায়েই সক্রিয় কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রেখেছে এবং বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি, জ্বালানি ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছে।

খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোর আস্থা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের আগ্রহ নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের সংসদের স্পিকার, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ। এ ছাড়া দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের নেতা প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

ড. খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্রমন্ত্রী

২৭ আগস্ট ২০২৬
গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় সরকার : পররাষ্ট্রমন্ত্রী
২৭ আগস্ট ২০২৬
আর কখনও বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না : পররাষ্ট্রমন্ত্রী
২৭ আগস্ট ২০২৬
মক্কা প্যাক্টের সদস্যদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংযুক্তি : পররাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুদের ফুটবল খেলা কেন্দ্র করে জামাইয়ের লাঠির আঘাতে মামাশ্বশুর নিহত
  2. কুষ্টিয়ার ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন, খবর পেয়ে যা করল প্রশাসন
  3. সাভারের আমিন বাজারে এবার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
  4. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি
  6. ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৩২০৬ মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x