Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জুন ২০২৬
আরও খবর
স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ৮ শতাংশের ওপরে রাখার দাবি সেলিম উদ্দিনের
বাজেট অধিবেশন শুরু আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ
উচ্চ রক্তচাপের চিকিৎসায় বাজেটে বিশেষ বরাদ্দ দাবি
বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকারে রাখার আহ্বান

একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জুন ২০২৬
ছবি : বাসস

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সাধারণ জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার। শনিবার (৬ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মো. আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

আসন্ন বাজেট অধিবেশন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ে বাজেট পাস করা হবে। সীমিত সম্পদের মধ্যেও জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

চিফ হুইপ আরও বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার অব্যাহত রাখা, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

চিফ হুইপ জানান, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। শিক্ষা খাতে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্বাস্থ্য খাত বিষয়ে চিফ হুইপ বলেন, ডেঙ্গুসহ মৌসুমি রোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। হাসপাতাল অবকাঠামো সম্প্রসারণ, নতুন হাসপাতাল স্থাপন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চলমান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

যোগাযোগ খাতের উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিবহন টার্মিনাল নির্মাণ এবং বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যুৎ খাত বিষয়ে চিফ হুইপ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি সত্ত্বেও সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে। বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও ৬৬ শতাংশ গ্রাহকের ওপর এর কোনো প্রভাব পড়বে না এবং ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য মূল্য অপরিবর্তিত থাকবে।

আইন ও বিচার ব্যবস্থা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সরকার কাজ করছে। শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচিত রামিসা হত্যা মামলাটি প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে চিফ হুইপ জানান, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা হয়েছে এবং রোববার এর রায় ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

চিফ হুইপ আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবার বাস্তব অবস্থা নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবায় কোনো ধরনের গাফিলতি পরিলক্ষিত হলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবিধান সংশোধন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধনের নজির রয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো ও মৌলিক অধিকার অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংস্কার ও সময়োপযোগী পরিবর্তনের উদ্যোগ সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই গ্রহণ করা হবে।

জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে ও সংবিধান সংশোধন প্রক্রিয়ায়ও ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাজেট চিফ হুইপ

সংশ্লিষ্ট সংবাদ: বাজেট

০৬ জুন ২০২৬
উচ্চ রক্তচাপের চিকিৎসায় বাজেটে বিশেষ বরাদ্দ দাবি
১৩ মে ২০২৬
বাজেটে সিগারেটসহ তামাক পণ্যে কার্যকর কর ও মূল্যবৃদ্ধির দাবি
২২ জুন ২০২৫
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামি সোহেল ও স্বপ্নার ন্যায়বিচার হয়েছে : রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী
  2. ড্রাম ট্রাক ও ট্রেনের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
  3. রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
  4. মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
  5. শিশু রামিসা হত্যায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
  6. পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x