আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
আদালতের বাইরে পুলিশি হেফাজতে থাকাবস্থায় আসামির সঙ্গে কথা বলা এবং তা প্রচার না করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই আদেশ দেন। এদিন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু আদালতে এই আবেদন করেন।
আইনজীবী আবেদনে বলেন, আইন অনুযায়ী বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকাবস্থায় কথা বলার এখতিয়ার আসামির নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশি হেফাজতে থাকা বা দণ্ডিত আসামিদের বক্তব্য মিডিয়ায় প্রচার করা বাংলাদেশের সর্বোচ্চ আদালত ও রাষ্ট্রীয় সংস্থার নিয়মানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা, জনমত প্রভাবিত হওয়া রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা মেনে ভবিষ্যতে যেন আসামিরা কারও সামনে কথা না বলে সে বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

আদালত প্রতিবেদক