Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২০ মে ২০২৬
আপডেট: ২৩:২৩, ২০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২০ মে ২০২৬
আপডেট: ২৩:২৩, ২০ মে ২০২৬
আরও খবর
ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা চান ফিলিপাইনের রাষ্ট্রদূত
৩ মিনিটে ৫৪ বার ‘স্যার’, সিভিল সার্জন ভাইরাল
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে অনুপস্থিত নার্স, ঘটনাস্থল থেকেই ব্যবস্থা নিলেন মন্ত্রী
বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২০ মে ২০২৬
আপডেট: ২৩:২৩, ২০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২০ মে ২০২৬
আপডেট: ২৩:২৩, ২০ মে ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে।

বুধবার (২০ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি, বরং লুটপাট হয়েছে। অতীতের ফ্যাসিস্ট সরকার ও তত্ত্বাবধায়ক সরকার—কেউই এ খাতে নজর দেয়নি।

মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ইনশাআল্লাহ, আমরা বাজেট বৃদ্ধি করছি। বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশু স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাসপাতালের নিরাপত্তা জোরদারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন সদস্য মোতায়েন করা হবে এবং প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়মিত তদারকির আওতায় আনা হবে।

এ সময় হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে স্বাস্থ্যমন্ত্রী আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।

স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে ঈদের পর এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। এ ছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

দেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন ও আধুনিকায়নে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে এবং বাজেট অনুমোদনের পর এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্যমন্ত্রী

৫ ঘন্টা আগে
ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা চান ফিলিপাইনের রাষ্ট্রদূত
৩১ আগস্ট ২০২৬
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী
৩০ আগস্ট ২০২৬
বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সম্পদবিবরণী প্রকাশের শর্তপূরণ সাপেক্ষে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x