Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ১১ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ১১ মে ২০২৬
আরও খবর
নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন হাজিরা খাতায় আগাম স্বাক্ষর
পূর্বাচলে শিক্ষার্থীকে খুনের অভিযোগে ২ সহপাঠী গ্রেপ্তার
বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল ঘরের একাংশ
রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ১১ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ১১ মে ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার (১১ মে) ভোরে ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তারা ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেশীদের দাবি, বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাসের লাইনে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে বের হওয়া গ্যাস ঘরের ভেতরে জমে ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছিল। সকালে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তবে কেউ কেউ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের সম্ভাবনার কথাও জানিয়েছেন।

প্রতিবেশী মো. ফারুক জানান, বিস্ফোরণের বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং বাবা ও তিন ছেলেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আহত চারজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ নাকি ফ্রিজের কম্প্রেসার বা অন্য কোনো কারণে ঘটেছে, তা বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

নারায়ণগঞ্জ বিস্ফোরণ দগ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

৩১ আগস্ট ২০২৬
ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন হাজিরা খাতায় আগাম স্বাক্ষর
২২ আগস্ট ২০২৬
রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
১০ আগস্ট ২০২৬
পিকনিকের নামে ট্রলারে অসামাজিক কাজ, ইউপি সদস্যসহ আটক ২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করলে জনগণ ক্ষমা করবে না : অর্থমন্ত্রী
  2. ট্রেনে ধর্ষণের অভিযোগ : জবানবন্দিতে যা জানাল ক্যান্টিন বয় 
  3. সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক ড. গোলাম মাহবুবের যোগদান
  4. বিএনপির ৪৮ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন
  5. ময়মনসিংহে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  6. পারিবারিক কলহে চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x