এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমানের বাবা আর নেই
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের বাবা আলহাজ মো. মিজানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১১ মে) সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মিজানুর রহমানের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাভারের নয়াবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া সাভারের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

জাহিদুর রহমান