Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ভজন দাস, নেত্রকোনা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
নেত্রকোনায় পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ
সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স ও মহাশ্মশান
৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন রোগী

দুর্গাপুরে নদীভাঙন রোধ ও যানজট নিরসনে হবে সেতু-বিকল্প সড়ক : ডেপুটি স্পিকার

ভজন দাস, নেত্রকোনা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : এনটিভি

সস্তা রাজনীতি কিংবা স্রেফ হাততালি পাওয়ার আশায় নয়, আগামী প্রজন্মের সুন্দর ও নিরাপদ একটি উপজেলা গড়ার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে সৃষ্ট বিপর্যয় রোধ, নদীভাঙন প্রতিরোধ এবং যানজট নিরসনে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন সেতু ও বিকল্প সড়ক।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরের সোমেশ্বরী হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

উপজেলা প্রশাসন এবং জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), নেত্রকোনার যৌথ আয়োজনে ‘বাঁধ নির্মাণ ও নদী ভাঙন প্রতিরক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে দুর্গাপুরে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে সৃষ্ট জনদুর্ভোগ ও পরিবেশ বিপর্যয়ের কথা স্বীকার করে ডেপুটি স্পিকার বলেন, ‘অপরিণামদর্শী ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দুর্গাপুরে আজ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টে বালু উত্তোলন সংক্রান্ত বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে বালু উত্তোলন করা হলেও তা হবে সম্পূর্ণ পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত। জনজীবন ও পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেটি নিশ্চিত করা হবে।’

ডেপুটি স্পিকার জানান, বালু পরিবহণের জন্য শহর এড়িয়ে নদীর নাব্যতা বিবেচনা করে আটটি সুনির্দিষ্ট স্পট নির্ধারণ করা হয়েছে। শহরের ওপর দিয়ে বালুর ট্রাক যাতায়াত বন্ধ করে বিকল্প পথে তা পরিবহণের ব্যবস্থা করা হবে।

দুর্গাপুরের সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগের কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বর্তমানে যে কাঠের সেতুটি রয়েছে, তার ওপর দিয়েই একটি দৃষ্টিনন্দন স্টিলের সেতু নির্মাণ করা হবে। এ সেতু হবে সম্পূর্ণ ‘ওয়াকওয়ে’ বা পথচারী পারাপারের জন্য। এর ফলে শিবগঞ্জঘাট ও টেরি বাজারের দিক দিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

পাশাপাশি সীমান্ত সড়ক (বর্ডার রোড), চৈতাটিঘাট এবং ধোবাউড়া অংশে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন ব্যারিস্টার কায়সার কামাল। এসব ব্রিজ চালু হলে বালু পরিবহণের জন্য একাধিক বিকল্প পথ তৈরি হবে, যা শহরের যানজট ও দুর্ভোগ শূন্যের কোঠায় নামিয়ে আনবে।

ডেপুটি স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, আজ যে পরিকল্পনার কথা তুলে ধরা হলো, তা চূড়ান্ত নয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী এবং গণ্যমান্য ব্যক্তিদের দেওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে মহাপরিকল্পনাটি সংশোধন ও চূড়ান্ত করা হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমি আপনাদের সেবক হিসেবে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব স্তরের মানুষের মতামতের ভিত্তিতে দুর্গাপুরকে আমরা বাংলাদেশের বুকে অনন্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনতার প্রতি আবেগঘন আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, ‘দয়া করে আগামী পাঁচ বছরের জন্য সামান্য কিছু টাকা আয়ের চিন্তায় মগ্ন থাকবেন না। আপনার সন্তান কীভাবে সুন্দর দুর্গাপুর পাবে, সেই চিন্তা করুন। অনেকেই সাময়িক আয়ের চিন্তা করেছেন, সেই টাকা কেউ ভোগ করে যেতে পারেননি। আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই—আগামীর সুন্দর দুর্গাপুর।’

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, সাংবাদিক এবং দুর্গাপুরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর বাস্তবসম্মত ও সুদূরপ্রসারী সমাধানের রূপরেখা পেয়ে উপস্থিত সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন।

নদীভাঙন যানজট ডেপুটি স্পিকার নেত্রকোনা ব্যারিস্টার কায়সার কামাল

সংশ্লিষ্ট সংবাদ: নদীভাঙন

২২ জুলাই ২০২৬
পাঁচবার ঘর সরিয়েও রক্ষা হয়নি উমেশের
১১ জুলাই ২০২৬
কেশবপুরে পাড় ধসে ৪ বসতঘর বিলীন
০৯ জুলাই ২০২৪
সিরাজগঞ্জে নদীভাঙনে ভেসে যাচ্ছে কবরস্থানের মরদেহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত
  2. সাগরে লঘুচাপের শঙ্কা, দেশেজুড়ে টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস
  3. আগামীকাল ঢাকাসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না
  4. ভেজাল টিএসপি সার কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা
  5. ঢাকায় বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  6. ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x