Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
আরও খবর
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক
অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তে বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
তারা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী : প্রধানমন্ত্রী
বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদীয় সাব কমিটির বৈঠক

‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন সুদৃঢ় করে বিজয়া পুনর্মিলনী’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:০০, ২৭ নভেম্বর ২০২৬
ছবি: বাসস

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিজয়া পুনর্মিলনী কেবল একটি ধর্মীয় বা সামাজিক আয়োজন নয়; এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী ২০২৬’ ও ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বক্তব্যের শুরুতে প্রধান বিচারপতির বাণী উদ্ধৃত করে বলেন, বাংলাদেশের সংবিধান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও ধর্ম পালনের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব অধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক ও নাগরিক দায়িত্ব।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’-এর মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি এবং সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন প্রত্যাশা ও ঐক্যের যে বার্তা তৈরি হয়েছে, তা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করতে চাই না। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। এবারের দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।

নিজের নির্বাচনি এলাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ কিংবা কে খ্রিষ্টান- তার চেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই মানুষ। আমাদের সবার রক্তের রং লাল। মানবতাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। প্রত্যেক ধর্মেই মানবকল্যাণ, ন্যায়, সততা ও পরোপকারের শিক্ষা রয়েছে। নিজ নিজ ধর্মের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব।

ডেপুটি স্পিকার আরও বলেন, অতীতে মানুষের কথা বলার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। আমরা আর কখনও এমন বাংলাদেশ দেখতে চাই না। সংবিধান ও আইনের শাসনের ভিত্তিতে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটি স্বাধীন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মানুষের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা ও নাগরিক অধিকার সংরক্ষণে আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায়ও তাদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির নেতৃবৃন্দ, আয়োজক এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট চিত্রা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এমপি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল),  সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, বিজয়া পুনর্মিলনী কমিটির আহ্বায়ক, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট

সংশ্লিষ্ট সংবাদ: ডেপুটি স্পিকার

১২ নভেম্বর ২০২৬
শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি : ডেপুটি স্পিকার
১১ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তরুণদের ঘরে বসে থাকার সুযোগ নেই : ডেপুটি স্পিকার
০৯ নভেম্বর ২০২৬
মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি, ডেপুটি স্পিকারের উষ্মা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেশভূষা পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না, গুলশান থেকে গ্রেপ্তার সাঈদ
  2. বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস
  3. শুক্রবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  5. পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
  6. ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার, স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x