সাংবাদিকদের নিয়ে মেহেরপুরে প্রেস কাউন্সিলের সেমিনার
মেহেরপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে জেলা শহরের সার্কিট হাউজ কনফারেন্স কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
বক্তারা সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জ আসবে, তবে সত্য ও বস্তুনিষ্ঠতার প্রশ্নে আপস করা যাবে না।
কর্মশালায় জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং মুক্ত আলোচনায় সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর