Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২১ মার্চ ২০২৬
আরও খবর
দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি প্রাসাদ
যুদ্ধের আগুনে ম্লান মধ্যপ্রাচ্যের ঈদ আনন্দ
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
দুই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী
সীমান্ত বাণিজ্যে স্থবির দর্শনা রেলপথ, অর্ধেকে নেমেছে রাজস্ব আয়

ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

ঈদের দিন মেঘাচ্ছন্ন আকাশ, মাঝেমধ্যে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেও দর্শনার্থীর ঢল নেমেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন চিড়িয়াখানা প্রাঙ্গনে।

বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জলহস্তি, গন্ডার দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে।

আজ শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় এমন দৃশ্য। ঈদের লম্বা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রে রয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা।

দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায় এমন প্রত্যাশা কর্তৃপক্ষের।

শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দর্শনার্থীর ভিড়। ১৩৭ প্রজাতির ৩ হাজারেরও বেশি পশু-পাখির এই রাজ্যে ছোট-বড় সব বয়সি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্যপ্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শণার্থীদের। সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে।

রাজধানীর আজিমপুর থেকে আসা দর্শনার্থী সুমাইয়া ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ঈদের ছুটিতে পরিবার নিয়ে একটু খোলা জায়গায় আসতে চেয়েছিলাম। একসঙ্গে বাঘ, সিংহ আর এত রকমের পাখি দেখে বাচ্চারা খুব খুশি। বৃষ্টির জন্য আবহাওয়াটাও বেশ চমৎকার।’

ধানমন্ডি থেকে দুই মেয়েকে নিয়ে এসেছেন চাকরিজীবী রফিক আহমেদ। তিনি বলেন, ছোট মেয়ে ক্লাস থ্রি-তে পড়ে। বলেছিলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করলে চিড়িয়াখানা নিয়ে যাবো। রেজাল্ট ভালো করেছে, তাই চিড়িয়াখানায় নিয়ে আসলাম। বেশিরভাগ খাঁচা ঘোরা শেষ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শিশুসহ সব বয়সী দর্শনার্থীর নিরাপত্তায় চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে, যেন কেউ হয়রানির শিকার না হন। ঈদের দিন কয়েক লাখ দর্শনার্থী সমাগম প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। রোববার (২২ মার্চ) ও সোমবার (২৩ মার্চ) এই সংখ্যা আরও বাড়বে বলে তাদের ধারণা।

জাতীয় চিড়িয়াখানা ঈদের আনন্দ দর্শনার্থী

সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় চিড়িয়াখানা

০৫ ডিসেম্বর ২০২৫
দুই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী
সর্বাধিক পঠিত
  1. বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
  2. বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  3. বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
  4. অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা
  5. শনিবার খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  6. জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x