Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আসাদুর রহমান জয়, নওগাঁ
২০:৪৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ১৮ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২০:৪৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ১৮ মার্চ ২০২৬
আরও খবর
প্রথম জয়েই এশিয়ান গেমস খেলার হাতছানি বাংলাদেশের
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি
কলেজ শিক্ষিকাকে বিএনপি নেতার মারধরের ভিডিও ভাইরাল
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান, দুটি তদন্ত কমিটি গঠন

সান্তাহারে ট্রেন দুর্ঘটনা : আহত ৬৬, তদন্তে ৪ সদস্যের কমিটি

আসাদুর রহমান জয়, নওগাঁ
২০:৪৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ১৮ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২০:৪৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ১৮ মার্চ ২০২৬

বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহার স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় উপজেলার বাগমারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬৬ জন যাত্রী আহত হয়েছেন।

রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহাপরিচালক (জিএম) ফরিদ উদ্দিন আহমেদ জানান, রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের চিফ ইঞ্জিনিয়ার আহমেদ হোসেন মাসুমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও প্রধান পরিবহণ কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের সংস্কার কাজ চলায় প্রকৌশল বিভাগের পক্ষ থেকে লাল পতাকা (ব্যানার ফ্ল্যাগ) ও ‘কশান মেসেজ’ (সতর্কবার্তা) দেওয়া হয়েছিল। লোকো মাস্টার (চালক) সেই নির্দেশনা বা সংকেত অনুসরণ না করায় ট্রেনটি লাইনচ্যুত হয়।  

এদিকে, দুর্ঘটনার সময়ে সঠিক সংকেত দিতে না পারা এবং কর্তব্য অবহেলার অভিযোগে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দেওয়ান শহিদুল হক রঞ্জুকে বরখাস্ত করা হয়েছে।

দুর্ঘটনায় আহত ৬৬ জনের মধ্যে ২০ জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ছয়জনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে দেখা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে কাজ শুরু করে। রাত ১১টা পর্যন্ত চার ঘণ্টার চেষ্টায় দুটি বগি উদ্ধার করে রেললাইনে স্থাপন করা হয়েছে। এখনও বিচ্ছিন্নভাবে সাতটি বগি পড়ে আছে। এগুলো উদ্ধারের কাজ চলছে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে বুধবার সন্ধ্যায় ও রাতে ছাড়ার অপেক্ষায় থাকা ট্রেনগুলো ইতোমধ্যে স্টেশন ছেড়েছে। তবে লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আটকে থাকতে পারে। উদ্ধারকাজ শেষ না হলে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ সান্তাহার থেকে বিকল্প পথে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘একতা এক্সপ্রেস’ কিছুটা বিলম্বিত হতে পারে। যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের চিফ ইঞ্জিনিয়ার আহমেদ হোসেন মাসুম বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। এ লক্ষ্যে তারা উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে এনে দুদিক থেকে দ্রুতগতিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা ব্যাঘাত ঘটছে বলেও জানান আহমেদ হোসেন মাসুম।

ট্রেন দুর্ঘটনা ট্রেন লাইনচ্যুত তদন্ত কমিটি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ট্রেন দুর্ঘটনা

০৯ এপ্রিল ২০২৬
মোবাইলফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
০৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুপুত্রের মৃত্যু
০১ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. ইশরাককে সভাপতি করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  3. তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
  4. সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
  5. গরমে হাঁসফাঁস, তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x